শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে পুলিশের সতর্কতামূলক মহড়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২০৯ বার

১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আইন শৃঙ্খলার উপর পুলিশ প্রশাসনের আগাম সতর্কতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।জানা গেছে, আজ ৫ নভেম্বর শুক্রবার বেলা ১১ টার দিকে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.জয়নাল আবেদীন সরকারের নেতৃত্বে আগামী ইউপি নির্বাচনে উপজেলায়  আইন শৃঙ্খলার পরিস্থিতি  স্বাভাবিক  রাখতে  সাধারণ জনগণকে জানান দিতে  পুলিশ প্রশাসনের আগাম সতর্কতামূলক মোটরসাইকেল  মহড়া তাড়াইল থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।

তাড়াইল থানার উপ-পরিদর্শক মন্টু চন্দ্র পালের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত সতর্কতামূলক মোটরসাইকেল  মহড়ায় উপস্থিত ছিলেন,পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.মিজানুর রহমান,উপ-পরিদর্শক মো.আশরাফুল আলম তালুকদার, উপ-পরিদর্শক সুকান্ত রায়,এ এস আই অরুণ কৃষ্ণ দাসসহ তাড়াইল থানায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.জয়নাল আবেদীন সরকার বলেন,উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে  আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাড়াইল উপজেলার ৭ টি ইউপিতে আইন শৃঙ্খলার পরিস্থিতি  স্বাভাবিক  রাখতে  সাধারণ জনগণকে জানান দিতে  পুলিশ প্রশাসনের আগাম সতর্কতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।তাড়াইল থানা পুলিশ প্রশাসনের সর্বাত্বক চেষ্টা থাকবে তাড়াইল উপজেলার ৭টি ইউপিতেই অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার জন্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories