বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিদেশি বিনিয়োগকারীদের নিরাপদ ঠিকানা বাংলাদেশ: শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৮৫ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশিদের নিয়ে নিশ্চিন্তে দেশে বিনিয়োগ করতে পারেন।বৃহস্পতিবার (৪ নভেম্বর) লন্ডনে স্থানীয় সময় সকালে ভার্চুয়াল মাধ্যমে এই ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশন। অনলাইনে এতে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শত প্রতিকূলতা সত্বেও ছোট্ট এই ভূখণ্ডের বিভিন্ন সাফল্যগাঁথা বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে, বিনিয়োগের সুযোগ তৈরির চেষ্টায় এবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে রোড শো’র আয়োজন করেছে সরকার।এই আয়োজনে অনলাইন মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লস। তাদের মতে, বাংলাদেশের এই উন্নয়ন পরবর্তী পঞ্চাশ বছরে সম্পর্ক দৃঢ়করণে ভূমিকা রাখবে।দেশের বদলে যাওয়া বিভিন্ন সূচক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ঠিকানা বাংলাদেশ। জানান, সিলেটের ইকনোমিক জোনে ব্রিটিশ ব্যবসায়ীরা সুযোগ নিতে পারেন।এ সময়, ব্যবসার ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করার প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রধান প্রবাসী বাংলাদেশিদের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করার আহ্বান জানান।বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, শিল্পোন্নয়নের পরিবেশসহ দেশের বর্তমান পরিস্থিতি বিদেশিদের কাছে স্পষ্ট করতেই এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান শেখ হাসিনা।এবিএন/মমিন/জসিম

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories