শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী

নরসিংদীতে আগুনে পুড়ল ৩০টি দোকান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৯৭০ বার

দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় বাজারের নিমতলায় লুঙ্গিপট্টিতে এই আগুন লাগে। খবর পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এতে কেউ হতাহত হয়নি। তবে ৩০টি দোকান পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম ও ব্যবসায়ীরা জানান, বিকাল সোয়া ৪টার দিকে বাজারের লুঙ্গিপট্টি কাপড়ের দোকানে আগুনের ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিয়ে পানি ও অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। এরই মধ্যে বেশকিছু দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে মাধবদী ও নরসিংদীর মোট ৮টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে না পারলেও লুঙ্গি, শাড়ি, চাদর, থ্রিপিসসহ বিভিন্ন কাপড়ের কমপক্ষে ৩০টি দোকান পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।ঠিক কী কারণে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories