শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

টঙ্গীতে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২১৩ বার

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকতুল্লাহ খানের সভাপতিত্বে, এডিসি নূর-ই-আলম সিদ্দিকী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। মূখ্য আলােচক ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা এম.পি সামসুন নাহার ভূঁইয়া, জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম।
এছাড়াও লতা হারবাল বিডি লি: এর চেয়ারম্যান আইউব আলী ফাহিম, গাজীপুর মহানগর কমিউনিটি পুলিশিং এর যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রজব আলীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, গাজীপুর মহানগরের থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর দায়িত্বে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য লতা হারবাল বিডি লি: এর চেয়ারম্যান আইউব আলী ফাহিম, টঙ্গী পূর্ব থানার এসআই রাজিব হোসেন, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর শাজাহান মিয়া সাজুসহ কয়েক জনকে ক্রেষ্ট প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং চালু করা হয়েছে। এ কার্যক্রম চালু করার একমাত্র লক্ষ সাধারন মানুষের পাশে থাকা, সাধারন মানুষকে নিরাপদ রাখা। কমিউনিটি পুলিশং যেন সেবাদানের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকে এই হোক আমাদের অঙ্গীকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories