শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অবমাননাকর পোস্ট’ করায় কলেজশিক্ষক কারাগারে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৭৭ বার

ফেসবুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি ‘অবমাননাকর’ পোস্ট শেয়ার করার অভিযোগে কিশোরগঞ্জের একজন কলেজশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকা থেকে রুহুল আমিন নামের ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

রুহুল আমিন কিশোরগঞ্জের হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজের একজন প্রভাষক।হোসেনপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘১৪ অক্টোবর ফেসবুকের একটি আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অবমাননাকর পোস্ট দেয়া হয়। ওই প্রভাষক পোস্টটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। এর পর বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে এলে তিনি আমাদের জানান। তার পর আমরা তদন্ত করে গতকাল রাতে তাকে আখড়াবাজার এলাকা থেকে গ্রেফতার করেছি। পরে তার বিরুদ্ধে হোসেনরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয় এবং তাতে তাকে গ্রেফতার দেখানো হয়।বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে এর আগেও প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারের ঘটনা ঘটে। ২০১৩ সালে ফেসবুক ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ায় বুয়েটের একজন শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড হয়।
খবর বিবিসি বাংলা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories