শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৫৪ বার

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে নুর নাহার বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ।আজ রবিবার ভোরে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পণ্ডিতেরহাট পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন টিটব ওই এলাকার বেলায়েত হোসেনের ছেলে। নুর নাহার বেগম তার দ্বিতীয় স্ত্রী।স্থানীয়রা জানান, টিটব রাতে নুর নাহারের সঙ্গে একই ঘরে ছিলেন। সকালে নুর নাহারকে বাড়ির দরজায় হাতে দা নিয়ে বসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে টিটবের রক্তাক্ত লাশ উদ্ধার এবং নুর নাহারকে আটক করে।ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বলেন, টিটব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে পুলিশ একাধিক বার গ্রেফতারও করেছিল। শনিবার রাতে সে মাদক সেবন করে ঘরে এসে স্ত্রীকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত অবস্থায় তাকে তার স্ত্রী কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories