শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
২৩ বছর অন্ধকার কারাগারে নুরুল ইসলাম সরকার, অবিলম্ভে মুক্তির দাবী জানান টঙ্গী ও গাজীপুরবাসী আগামীকাল শনিবার মহালয়া উদযাপনের মধ্যদিয়ে শুরু হবে সনাতনীদের দুর্গোৎসবের ক্ষণগণনা কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ স্ত্রীর সঙ্গে ৩৫ বছর আলাদা, যে কারণে বিচ্ছেদ হয়নি

ইউপি নির্বাচনে ঘোমটা পরে অংশ নিচ্ছে বিএনপি : কাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৮২ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ে ‘ঘোমটা’ পরে অংশ নিচ্ছে। বিএনপিকে ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎ সাহস দেখানো উচিত।আজ শনিবার (৯ অক্টোবর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি। এজন্য বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নেবে।আবারও ‘পরিষ্কারভাবে’ বিএনপির নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, তাদের শাসনামলে কোন অপকর্মের জন্য দলীয় একজন লোকের বিচার হয়েছে- এমন কোনও নজির দেখাতে পারবেন কি? উল্টো শেখ হাসিনা সরকারই বিশ্বজিৎ ও বরগুনার রিফাত হত্যার বিচার করেছে।‘দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে মামলাটির বিচার প্রক্রিয়াধীন। শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেন।আবরার হত্যার সাথে জড়িত প্রায় সবাই ছাত্রলীগ পরিচয়ের’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হয়নি। সুতরাং অপরাধী যে দলেরই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। দলীয় পরিচয় কারো আত্মরক্ষার ঢাল হতে পারে না, শেখ হাসিনা সরকারই তা বারবার প্রমাণ করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories