রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জামালপুরের ইসলামপুরে জমি বিরোধ নিয়ে সংঘর্ষে নিহত-১ প্রধানমন্ত্রী শিগগিরই সৌদি আরব যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ অটোরিকশা চালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন : পুলিশ তুরস্কের সঙ্গে বাংলাদেশের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: জামায়াত আমির বিক্ষোভ দমনে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির

ঢাবি শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১২০ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনেক শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই। তাদের বিশেষ ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য নিবন্ধন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০টায় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

জাতীয় পরিচয়পত্রপ্রাপ্তির জন্য একটি নির্দেশিকা রয়েছে। ঢাবি উপাচার্য জানান, সাধারণ মানুষের ক্ষেত্রে যেসব শর্ত থাকে সেসবের অনেকটাই রাখা হয়নি। শর্তগুলো অনেক ক্ষেত্রে সহজ করা হয়েছে।ঢাবি উপাচার্য বলেন, বিশেষ ফর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য নিয়ে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। এর গুরুত্ব অপরিসীম। এটি একটি স্থায়ী সম্পদ। আবাসিক হল শিক্ষার্থীদের শনাক্তকারী ও যাচাইকারীর বিষয়গুলো নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরিভাবে নিশ্চিত হতে চায়।অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষায়িত বুথ এটি। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থাপনায় তাদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাবি কর্তৃপক্ষের পক্ষ থেকে ইসি সচিব হুমায়ুন কবীরকে চিঠি পাঠানো এবং ইসি ডিজিকে অনুরোধ করার পর তারা এই ব্যবস্থা রেখেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories