রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জামালপুরের ইসলামপুরে জমি বিরোধ নিয়ে সংঘর্ষে নিহত-১ প্রধানমন্ত্রী শিগগিরই সৌদি আরব যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ অটোরিকশা চালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন : পুলিশ তুরস্কের সঙ্গে বাংলাদেশের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: জামায়াত আমির বিক্ষোভ দমনে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির

যুক্তরাজ্য ও জার্মানি সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৯৫ বার

যুক্তরাজ্য ও জার্মানি সফরের উদ্দেশ্যে আগামী শনিবার (৯ অক্টোবর) ঢাকা ত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।ওইদিন কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে জার্মানি সফর। পরবর্তীতে চার দিনের সফরে লন্ডনে যাবেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সী জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ অক্টোবর যেসব কর্মকর্তা- কর্মচারী দায়িত্ব পালন করবেন তাদের সবার করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।বিমানবন্দরের কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, আগামী ৯ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশগমন উপলক্ষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস আছে কি না, তা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হচ্ছে। দুপুর সোয়া ১টা পর্যন্ত ৩৮০ জনের নমুনা নেওয়া হয়েছে।এ বিষয়ে রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সী জালাল উদ্দিন জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৯ অক্টোবর জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ১৭ অক্টোবর পর্যন্ত জার্মানি ও সেখান থেকে লন্ডনে গিয়ে চারদিন অবস্থান করবেন।প্রায় দুই সপ্তাহের সফর শেষে আগামী ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলেও তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories