শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

দেবী দূর্গার আরাধনা, দেশ-জাতির মঙ্গল কামনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৪৩ বার

শুভ মহালয়া। বুধবার ভোরে দেবীর আবাহনের মধ্য দিয়ে শুরু হলো দূর্গাপূজার ক্ষণ গণনা। চণ্ডীপাঠ, ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। দেবীর আরাধনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহালয়ায় যোগ দিয়ে তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, দূর্গোৎসবের আনন্দ সঞ্চারিত হবে সবার মাঝে, হবে সকল ধর্মের বন্ধন সুদৃঢ়। শেষ হবে মহামারি, মানুষ খুঁজে পাবে তার আগের সময়।মা দূর্গা যখন পৃথিবীতে আসেন, প্রকৃতিই সবার আগে স্বাগত জানায় তাকে। আকাশে সাদা মেঘের রাশি, কাশফুল আর শিউলি ফুলের সমাহারে মা আসেন আমাদের কাছে শরতের আশ্বিন মাসে।

কৈলাস থেকে মর্তে পা রাখবেন দেবী। তারই আগমনী সুর মহালয়া। চণ্ডীপাঠ, মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে দেবী দূর্গাকে করা হয় আবাহন। চণ্ডীতেই আছে দেবী দূর্গার সৃষ্টির বর্ণনা ও দেবীর স্তুতি। মহা শব্দটির অর্থ পূজা, আবার মহা বলতে উৎসবও বোঝায়। মহালয়া মানে পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু। পিতৃপক্ষ হল পূর্বপুরুষদের তর্পাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ।সাধারণভাবে মহালয়া মানে দূর্গাপূজার দিন গোনা, মহালয়ার ৬ দিন পর মহাসপ্তমী, দেবীকে আমন্ত্রণ জানানো। পুরান মতে, মহালয়ার দিন মহিষাসুর বধের দায়িত্ব পান দেবী দূর্গা।ভোরে গুলশান-বনানী পূজা মণ্ডপে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ধর্মীয় উৎসবগুলো বাঙালির উৎসব। এখানে সাম্প্রদায়িকতা বাসা বাঁধলে দেশের উন্নয়নে তা হবে প্রধান অন্তরায়।অকাল বোধনী দেবী দূর্গা এবার আসছেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায় চেপে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories