শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

ভয় দেখিয়ে টাকা আদায়, আরএমপির ৬ সদস্য বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৮ বার

রাজশাহী নগরীর শিরোইল টার্মিনাল পুলিশ বক্সের ছয় সদস্যের বিরুদ্ধে দুই বাস যাত্রীকে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। রাজশাহী নগর পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক এই আদেশ জারি করেন। 

বরখাস্ত হওয়া ওই ছয় পুলিশ সদস্য হলেন- ফাঁড়ির ইনচার্জ এটিএসআই নাসির উদ্দিন, এএসআই সেলিম শাহাজাদা, কনস্টেবল শংকর চন্দ্র, সরোয়ার আলম, শাহ আলম ও রিপন আলী। আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে পুলিশ কমিশনারের দফতরে দুই বাস যাত্রীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ আসে। অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে শিরোইল বাস টার্মিনাল বক্সের ছয় সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। রাতেই তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বাস যাত্রীদের জিম্মি করে টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মণ বলেন, মাদক মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে এক লাখ টাকা বিকাশ আদায় এবং নগদ সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories