শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

বিএনপির লক্ষ্য নিজেদের পকেটের উন্নয়ন: কাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩১ বার

শেখ হাসিনার লক্ষ্য এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন আর বিএনপির লক্ষ্য নিজেদের পকেটের উন্নয়ন। জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করতে হবে। নিজের অবস্থান ভারি করার জন্য নিজের লোকদের কমিটিতে রাখা যাবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেছেন।

আজ (শুক্রবার) তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের কমিটিতে সুযোগ করে দিতে হবে। যাদের মানুষ পছন্দ করে তাদেরই নেতা বানাতে হবে। নিজের পছন্দের কাউকে নয়। যেসব জনপ্রতিনিধি অপকর্ম, মাদক, সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের আগামীতে যেকোনো পর্যায়ের নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া হবে না। বিএনপির হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারা দেশের জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে লুটপাটের জন্য। যারা নিজেদের নেত্রীর জন্য একটা কার্যকরী মিছিল করতে পারে না তাদের মুখে আন্দোলনের কথা মানায় না। বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্রের অংশ। ‘জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। তাই নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি ভালো নেই।’ ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক করে দেশে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, একাধিক আন্ডারপাস, চারলেন, আটলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় বিএনপির গায়ে জ্বালা ধরেছে। বিএনপি নেতাদের এত উন্নয়ন সহ্য হয় না বলে তারা প্রলাপ বকছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories