বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন পরীমণি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৭ বার

চিত্রনায়িকা পরীমণি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল খেটেছেন প্রায় এক মাস। গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। এরপর আলাদাভাবে কয়েকটি গণমাধ্যমে কথা বলেছেন। কিন্তু কোনো সংবাদ সম্মেলনে অংশ নেননি। অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হতে যাচ্ছেন পরী। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। তবে এটা তার ব্যক্তিগত কিংবা কারাবাস-জামিন বিষয়ে নয়, একেবারেই সিনেমাকেন্দ্রিক আয়োজন।

রাশিদ পলাশ পরিচালিত ‘প্রীতিলতা’ সিনেমার সংবাদ সম্মেলন এটি। যেহেতু সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন পরীমণি, সেহেতু তিনিই থাকছেন এর মধ্যমণি। এছাড়াও থাকবেন সিনেমাটির সংশ্লিষ্টরা। ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের শেষের দিকে। নানা কারণে এখনো চিত্রায়ন শেষ হয়নি। আগামী অক্টোবরে চট্টগ্রামে বাকি অংশের দৃশ্যধারন হবে বলে জানা গেছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের বিখ্যাত ব্যক্তিত্ব প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে এই সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন গোলাম রাব্বানি। এর পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন খ্যাতিমান ডিজাইনার বিবি রাসেল। জামিন পাওয়ার পর পরীমণি কাজে ফিরেছেন। কিছু দিন আগেই অংশ নিয়েছেন ‘মুখোশ’ নামের একটি সিনেমার ডাবিংয়ে। এছাড়া ‘গুনিন’ নামের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটি নির্মাণ করছেন গিয়াসউদ্দিন সেলিম। এতে পরীর বিপরীতে থাকছেন শরীফুল রাজ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories