সৌদির বিমানঘাঁটি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরাল যুক্তরাষ্ট্র

সৌদি আরবের বিমানঘাঁটি থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কার মধ্যেই সৌদি আরবের মিত্র দেশ যুক্তরাষ্ট্র এসব অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, সৌদি আরবের ঘাঁটি থেকে এসব আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে অন্যত্র মোতায়েন করা হচ্ছে।সম্প্রতি হুতি বিদ্রোহীরা সোদি আরবে হামলা বাড়িয়ে দিয়েছে, এ অবস্থায় মার্কিন […]
পাকিস্তান-তুরস্কের সঙ্গে যৌথ মহড়া চালাবে আজারবাইজান

পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া চালাবে আজারবাইজান। আগামী ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আজারবাইজানের রাজধানী বাকুতে এই মহড়া অনুষ্ঠিত হবে। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘থ্রি ব্রাদার্স – ২০২১’ শীর্ষক এই মহড়ার লক্ষ্য হচ্ছে নিজ নিজ দেশের বিশেষ বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং […]
ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় আহত জনপ্রিয় দক্ষিণী অভিনেতা সাই

বেশ বড়সড় বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা সাই ধরম তেজ। শুক্রবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। হায়দরাবাদের দুর্গমচেরুভু কেবল ব্রিজের ওপর এই সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। মাত্রাতিরিক্ত গতিতে স্পোর্টস বাইক চালাতে গিয়েই এই অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন তিনি। জানা গেছে মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তিনি। এরপরেই বিপদ ঘনিয়ে আসে।
আইভরিকোস্টে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত-৫

আইভরিকোস্টের উত্তরাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছে। এ কথা গণমাধ্যমকে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর কর্মকর্তারা। সেনাবাহিনী জানায়, মিগ-২৪ নামের একটি হেলিকপ্টার এ বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের কোন এক সময়ে এ মর্মান্তিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, টোগোলোকায়ির কাছে বুরকিনা ফাসোর সাথে লাগোয়া দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে এ […]
রাশিয়া-বেলারুশের সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু

রাশিয়া ও বেলারুশ শুক্রবার ইইউর সীমান্তে যৌথভাবে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে। বেলারুশ ও তাদের পশ্চিমা প্রতিবেশি দেশগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ন্যাটোর নিবিড়ভাবে পর্যবেক্ষণের মধ্যেই তারা সপ্তাহব্যাপী এ সামরিক মহড়া শুরু করলো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, উভয় দেশের সেনাবাহিনীর অংশগ্রহণে জাপাদ-২০২১ নামের এ সামরিক মহড়া এক সপ্তাহ ধরে চলবে। বেলারুশ, রাশিয়ার পশ্চিমাঞ্চল […]
যুক্তরাষ্ট্রের আরও ৩২ নাগরিকের আফগানিস্তান ত্যাগ

যুক্তরাষ্ট্রের আরও ৩২ নাগরিক বা স্থায়ী বাসিন্দা আফগানিস্তান ত্যাগ করেছেন। ওয়াশিংটনের সহযোগিতায় শুক্রবার তারা দেশটি ছাড়েন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ইমিলি হর্নি জানান, কাবুল থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ১৯ নাগরিক আফগানিস্তান ত্যাগ করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আরো দুই নাগরিক ও দেশটির ১১ স্থায়ী বাসিন্দা স্থলপথে আফগানিস্তান ছেড়ে যান। মার্কিন […]
যুক্তরাষ্ট্রের রাস্তা থেকে জিয়ার নামফলক নামিয়ে নিল বাল্টিমোর সিটি

ম্যারিল্যান্ড স্টেটের বাল্টিমোর নগরীর একটি রাস্তা থেকে বাংলাদেশের প্রথম স্বৈরশাসক ঠান্ডা মাথার খুনি হিসেবে আদালত কর্তৃক স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী জিয়াউর রহমানের নামের নামফলক সরিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন।বাল্টিমোরের ২০০ ওয়েস্ট সারাটগা স্ট্রিটে গত জুন মাসে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামফলক লাগানো হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে সিটির কর্মকর্তারা সেটি খুলে নিয়ে যান। স্থানীয় বাসিন্দা […]
২০ বছর পর শনাক্ত হলো টুইন টাওয়ার হামলায় নিহতের পরিচয়

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ২০ বছর পর নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নিউইয়র্ক সিটির প্রধান মেডিকেল পরীক্ষক।বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এ দুই ব্যক্তি। যার মধ্যে এক জনের নাম ডরোথি মরগান। এ নিয়ে এখন পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার […]
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করা’ নির্ধারণ করা হচ্ছে।২০০৩ সালে থেকে আত্মহত্যা প্রতিরোধের উদ্দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনেক দেশই দিনটিকে পালন করে আসছে। দিবসটি পালনে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বৈশ্বিক […]
তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে: জাতিসংঘ

তালেবানের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে, আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার বিষয়টি আফ্রিকার সাহেল অঞ্চলের বিদ্রোহীদের উৎসাহিত করতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন।আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন গুতেরেস। […]