টানা তৃতীয়বার ক্ষমতায় জাস্টিন ট্রুডো

কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। ফলে টানা তৃতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো। অবশ্য লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।  এদিকে কানাডার নির্বাচন কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি ১৫৬টি আসনে হয় এগিয়ে […]

প্রধানমন্ত্রীকে জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার প্রদান

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করেছে। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী এ পুরস্কার গ্রহণ করে বলেন, […]

আবারও মালয়েশিয়ার ক্ষমতায় ফিরতে চান রাজাক

আগামী দুই বছরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে প্রার্থিতা আটকে যাওয়ার সম্ভাবনা থাকলেও নিজের এই আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি।  মাল্টি-বিলিয়ন ডলারের দুর্নীতির দায়ে নাজিব রাজাকের রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনএও) মালয়েশিয়ার ক্ষমতা থেকে তিন বছর আগে বিতাড়িত হয়। […]

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৮

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্ত ৮ জন নিহত হয়েছেন। বন্দুক হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রুশ রাজধানী মস্কো থেকে ৭০০ মাইল পূর্বে পের্ম শহরে ওই বিশ্বদ্যিালয়টি অবস্থিত।  অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত বন্দুকধারীকে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ভবনে প্রবেশের আগে এলোপাথাড়ি গুলি ছুড়তে দেখা যায়। অন্য আরেকটি ভিডিও […]

জালালাবাদে বিস্ফোরণের দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের জালালাবাদে গত দুই দিনে তালেবান সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। রবিবার জঙ্গিদের প্রপাগান্ডা মাধ্যম আমাকে প্রকাশিত পৃথক দুই বিবৃতিতে এ দায় স্বীকার করা হয়। বিবৃতিতে বলা হয়, শনি ও রবিবার তালেবানের গাড়ি লক্ষ্য করে পৃথক তিনটি বোমা হামলা চালিয়েছে ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে)। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রবিবার তালেবান সরকারের বর্ডার […]

ফের ভ্যাকসিন রপ্তানি শুরু করতে যাচ্ছে ভারত

আগামী মাস থেকেই ফের ভ্যাকসিন রপ্তানি এবং বিভিন্ন দেশকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে ভারত।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া সোমবার এই ঘোষণা দিয়েছেন। সামগ্রিকভাবে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ ভারত গত এপ্রিলে ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেয়। সে সময় দেশটিতে হঠাৎ করেই করোনার সংক্রমণ বাড়তে থাকায় নিজের দেশের জনগণকে আগে ভ্যাকসিনের আওতায় […]

নিউইয়র্কে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তাঁর এই সফরের পক্ষে-বিপক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনভর আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচি চলার সময় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস রণক্ষেত্রে পরিণত হয়।  এ সময় দফায় দফায় হামলা, পাল্টা হামলা, ধাক্কা-ধাক্কি, এমনকি কিল-ঘুষির ঘটনাও ঘটেছে। একদিকে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং আরেকদিকে বিএনপি, […]

জাতিসংঘ অধিবেশন: পৌঁছাতে শুরু করেছেন বিশ্বনেতারা

করোনাভাইরাস মহামারির মধ্যে আবারও বসছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। এতে যোগ দিতে এরই মধ্যে রাষ্ট্রপ্রধানরা পৌঁছাতে শুরু করেছেন নিউইয়র্কে। এবারের অধিবেশন উপলক্ষে শহরটিতে যাওয়া বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের করোনারোধী টিকা নেওয়ার প্রমাণপত্র দেখানোর দাবি জানিয়েছিল নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। তবে জাতিসংঘের নিয়মবিরোধী হওয়ায় সেই দাবি ধোপে টেকেনি। ফলে অধিবেশনে উপস্থিত থাকতে পারছেন টিকা না নেওয়া […]

চীনে যাত্রীবাহী জাহাজ উল্টে ৮ জনের প্রাণহানি

চীনের  গুইঝু প্রদেশের একটি নদীতে রবিবার যাত্রীবাহী জাহাজ উল্টে ৮ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ৭ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। লুইপানশুই শহরের জাংকি নদীতে এ দুর্ঘটনা ঘটার পর ৩৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর আটজন মারা গেছে। বাকি ৩১ জনের জীবন হানির কোন শংকা নেই। উদ্ধার অভিযান এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত […]

আফগানিস্তানে শুধু ছেলেদের জন্য খুলল স্কুল

আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় খুললেও সেখানে থেকে মেয়ে শিক্ষার্থীদের বাদ দিয়েছে তালেবানরা। শুধু ছেলে এবং পুরুষ শিক্ষকরাই শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছে। স্কুলছাত্রীরা বিবিসিকে বলেছে, তারা না ফিরতে পেরে ভেঙে পড়েছে। একজন বলেন, ‘সব কিছু খুব অন্ধকারাচ্ছন্ন লাগছে। গত মাসে ক্ষমতার দখল নেয়া তালেবান কর্মকর্তারা বলেছেন যে, তারা এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কাজ করছেন। […]