রমজানের আগে ৯০০ পণ্যের দাম কমাল কাতার

প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান মাসের আগেই কয়েকশ পণ্যের দাম কমাল কাতার। ২০২১ সালে দেশটি প্রায় ৬৫০ পণ্যের দাম কমিয়েছিল। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮০০-তে, ২০২৩ সালে সেটি আরও বাড়িয়ে ৯০০ শতাধিক পণ্যের দাম কমায় মধ্যপ্রাচ্যের দেশটি। এ বছরও প্রায় একই সংখ্যক পণ্যের দাম কমিয়েছে কাতারি কর্তৃপক্ষ।কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় এ বছর রমজান মাস […]
মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠাচ্ছে ভারত

সাম্প্রতিক জান্তা-বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের জেরে মিয়ানমারের যেসব নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। ইতোমধ্যে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর থেকে শরণার্থীদের প্রথম দফায় ফেরত পাঠানো হয়েছে।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং। এক্সে করা পোস্টে তিনি বলেন, ‘মিয়ানমারের যেসব নাগরিক […]
গাজায় ত্রাণবন্দর নির্মাণের মার্কিন প্রস্তাব একটি তামাশা : জাতিসংঘ

গাজায় ত্রাণ নেওয়ার জন্য অস্থায়ী বন্দর নির্মাণের পরিকল্পনা একটি তামাশাপূর্ণ নাটক এবং এ দিয়ে গণ-অনাহার দূর করা সম্ভব হবে না।জাতিসংঘের একজন মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ শুক্রবার এ কথা বলেছেন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি অবরুদ্ধ গাজায় আরও ত্রাণ পাঠানোর সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান। একই […]
কানাডায় ছুরিকাঘাতে মা ও চার শিশুকে হত্যা

কানাডার রাজধানী অটোয়ায় ছুরিকাঘাতে চার শিশুসন্তানসহ মাকে হত্যা করা হয়েছে। হামলার ঘটনায় নিহত নারীর স্বামী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।অটোয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলি বারহাভেনে বুধবার বিকেলে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে বৃহস্পতিবার ৭ মার্চ জানিয়েছে দেশটির পুলিশ।পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ডি-জয়সা ওই পরিবারকে চিনতেন এবং তাদের সঙ্গে ওই বাড়িতে থাকতেন। নিহত শিশুদের বয়স ৭, ৪ ও […]
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ৩১ হাজার ছুঁই ছুঁই

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩০ হাজার হাজার ৮০০। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে গাজা […]
বাণিজ্যিক জাহাজে হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

দক্ষিণ ইয়েমেনে একটি পণ্যবাহী জাহাজে দেশটির শক্তিশালী সশস্ত্র হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় তিন ক্রু নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই প্রথম হুথিদের আক্রমণে বাণিজ্যিক কোন জাহাজে মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও জানায় মার্কিন কর্মকর্তারা।বৃহস্পতিবার (৭ মার্চ) মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।প্রতিবেদনে জানানো হয়, বার্বাডোস-পতাকাযুক্ত ট্রু কনফিডেন্স […]
ট্রাম্প আমাদের গণতন্ত্র ধ্বংসে বদ্ধপরিকর : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আমেরিকার গণতন্ত্র ধ্বংসে ট্রাম্প বন্ধপরিকর।প্রেসিডেন্ট ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প সুপার টুইসডে প্রাইমারিতে বড়ো বিজয় পাওয়ার পর বাইডেন এক বিবৃতিতে এ কথা বলেছেন।তিনি আরও বলেছেন, ট্রাম্প আমাদের গণতন্ত্রকে ধ্বংস করতে নারীদের নিজস্ব স্বাস্থ্য সেবা সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ার মতো মৌলিক স্বাধীনতা ছিনিয়ে নিতে এবং ধনীদের জন্যে আরেক দফা […]
যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান ব্লিংকেনের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নিতে ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন।ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ব্লিংকেন এ আহ্বান জানান।আলোচনার মধ্যস্থতাকারীরা গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালিয়ে নিতে তৃতীয় দিনের মতো কায়রোতে বসেন। যুক্তরাষ্ট্র ও হামাস প্রতিনিধিরা মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বসে পবিত্র রমজান […]
নিখোঁজ বিমানের সন্ধান পেলে খুশি হবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সোমবার বলেছেন, নিশ্চিত তথ্যের ভিত্তিতে তিনি নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০ এর অনুসন্ধান কাজ ফের শুরু করতে পারলে ‘খুশি হবেন। এমনটা হলে বিমানটি নিখোঁজ হওয়ার এক দশক পর নতুন করে অনুসন্ধানের দরজা খুলবে।তিনি বলেন, এক্ষেত্রে ‘যদি নিশ্চিত প্রমাণ পাওয়া যায়, তাহলে ফের অনুসন্ধান অভিযান চালানো প্রয়োজন। আর এটি পুনরায় শুরু করতে পারলে আমরা […]
নাভালনির মৃত্যু : ৬ রুশ কর্মকর্তার ওপর কানাডার নিষেধাজ্ঞা

কানাডার পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে আর্কটিক কারাগারে বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর পর কানাডা ছয় রুশ কর্মকর্তার বিরুদ্ধে রোববার নতুন নিষেধাজ্ঞা জারি করে। যাদের ওপর নিষেধাঞ্জা জারি করা হয়, তারা হচ্ছেন রাশিয়ার প্রসিকিউশন, বিচার বিভাগীয় ও সংশোধনমূলক পরিষেবার উচ্চপদস্থ কর্মকর্তা।বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা প্রাপ্ত ওই ছয় কর্মকর্তা নাভালনির মানবাধিকার লঙ্ঘন, তাকে […]