আইএস সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান ব্লিঙ্কেনের

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন। সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ-এর নিয়ন্ত্রিত কারাগারে প্রায় ১০ হাজার আইএস সন্ত্রাসী আটক রয়েছে। এসব সন্ত্রাসীর বেশিরভাগই আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর অধিবাসী। ইতালির রাজধানী রোমে সোমবার মার্কিন নেতৃত্বাধীন কথিত আইএস-বিরোধী আন্তর্জাতিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে […]

ফের উত্তেজনার আশঙ্কা ভারত চীন সীমান্তে, মোতায়েন ২ লাখ ভারতীয় সেনা

গত বছর লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকেই সীমান্তে উত্তাপ বেড়েছে। গত কয়েক মাস ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আলোচনা চালাচ্ছে দুই দেশ। চীন সীমান্তে ভারত আরও ৫০ হাজার সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে ভারত-চীন সীমান্তে তিনটি এলাকায় সেনা মোতায়েন বেড়েছে। এই মুহূর্তে […]

সৌদি বাদশার ভাতিজা তুর্কি আব্দুল আজিজের ফাঁসির আদেশ

সৌদি আরবের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করা হয়েছে। তিনি বাদশা সালমান বিন আবদুল আজিজের ভাতিজা। ইয়েমেনে চলমান আগ্রাসনে নেতৃত্বদানকারী জেনারেলদের অন্যতম।মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই জেনারেলের স্বজনদের বরাত দিয়ে রবিবার পার্সিয়ান গালফ স্টাডিজ সেন্টার জানিয়েছে, সৌদি আরবের বাদশা সালমান, যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ও প্রতিরক্ষামন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তার বিচার করা […]

লন্ডনে লকডাউনবিরোধী বিক্ষোভ

হাজার হাজার লকডাউনবিরোধী বিক্ষোভকারী শনিবার মধ্য লন্ডনে মিছিল করেছে, এ সময় তারা প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্ট উভয় ভবনে টেনিসবল নিক্ষেপ করেছে। ইংল্যান্ডে ২১ জুন থেকে বিধিনিষেধ তুলে নেয়ার কথা ছিল, তবে ভারতীয় ডেল্টা ভেরিয়ান্ট ছড়িয়ে পড়ায় এ ঘোষণা কমপক্ষে চার সপ্তাহ পিছিয়ে দেয়া হয়। বিক্ষোভকারীরা হাইডপার্ক থেকে অক্সফোর্ড স্ট্রিট হয়ে পার্লামেন্টভবনের দিকে মিছিল […]

৭ হাজার কিলোমিটার উড়তে পারে ইরানের তৈরি ড্রোন

ইরানের তৈরি ড্রোন সাত হাজার কিলোমিটার (৪ হাজার মাইলের বেশি) উড়তে সক্ষম। রোববার দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার এ তথ্য জানিয়েছেন।  রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে জেনারেল হোসাইন সালামি বলেন, ‘আমাদের তৈরি এমন অনেক ড্রোন রয়েছে যা কোন পাইলট ছাড়াই সাত হাজার কিলোমিটার উড়তে পারে এবং এসব ড্রোন একই স্থানে ফিরে আসতে বা যে কোনো […]

২০ হাজার বছর আগেও তাণ্ডব চালিয়েছিল করোনা !

২০ হাজার বছর আগেই নাকি তাণ্ডব চালিয়েছিল মহামারি করোনাভাইরাস। অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণায় করোনাভাইরাস নিয়ে নতুন এ বিস্ময়কর তথ্য উঠে এসেছে। অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওই গবেষণায় দাবি করা হয়েছে, পূর্ব এশিয়া থেকে যে একাধিক করোনাভাইরাস মহামারির উৎপত্তি হয়েছিল, তার স্বপক্ষে একাধিক প্রমাণ মিলেছে। প্রাচীন করোনা প্রজাতির কোনো ভাইরাস বা মানুষের দেহে যে রকম করোনাভাইরাস […]

বাংলাদেশসহ যেসব দেশ থেকে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

করোনার (কোভিড-১৯) বিস্তার রোধে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে। ৭ জুলাই পর্যন্ত আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এই মেয়াদ বাড়ানো হলো। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য […]

পরমাণু চুক্তির জন্য অনির্দিষ্টকাল আলোচনা নয় : ইরান

ইরান জানিয়ে দিয়েছে- ভিয়েনায় আলোচনার সময় ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত হতে পারে, তবে অনির্দিষ্টকাল আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। শনিবার এক টুইট বার্তায় ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ এ কথা বলেছেন।  এ ব্যাপারে সাঈদ খতিবজাদেহ বলেন, যুক্তরাষ্ট্র যদি ট্রাম্পের ব্যর্থ উত্তরাধিকার নীতি ত্যাগ করার সিদ্ধান্ত নেয়, তাহলে এখনো বিশ্বাস করি চুক্তি সম্ভব। ইরান অনির্দিষ্টকাল […]

মিয়ামিতে ভবন ধসের ঘটনায় এখনো নিখোঁজ-১৫৯

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ১২ তলা ভবন ধসের ঘটনায় এখনো নিঁখোজ রয়েছেন একশ ৫৯ জন। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনো আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের আশা প্রকাশ করছেন শহরের মেয়র ড্যানিয়েল লেভিন-কাভা। তিনি জানান, উদ্ধারকারী ও তল্লাশি দলগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি পার্কিং গ্যারেজ থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সেখানে […]

মাস্ক না পরায় গুলি ! করোনায় বিপর্যস্ত ভারত

করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। মহামারির এই সময়ে মাস্ক পরার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন দেশটির বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে ভারতের উত্তর প্রদেশের বৈরিলিতে মাস্ক না পরায় এক গ্রাহককে গুলি করেছেন দেশটির রাষ্ট্রয়ত্ত ব্যাংকের এক নিরাপত্তা কর্মী। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, শুক্রবার (২৫ জুন) দুপুরে রাজেশ নামের এক গ্রাহক ব্যাংকে যান। কিন্তু তার মুখে মাস্ক ছিল না। নিরাপত্তা […]