এবার ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা

ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। ইরাক থেকে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই হামলা হলো। অবশ্য এই হামলার জেরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার রয়টার্সেও প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দুটি […]
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ১২ জঙ্গি নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ জঙ্গি নিহত হয়েছে। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য আহত হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।মিন্দানাও দ্বীপের মাগুইন্দানাও দেল সুর প্রদেশে সোমবার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অঞ্চলটি কমিউনিস্ট বিদ্রোহী থেকে শুরু করে ইসলামপন্থী জঙ্গিসহ একাধিক সশস্ত্র গোষ্ঠীর আশ্রয়স্থল।এদিকে ফিলিপাইনের সেনাবাহিনী বলেছে, বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার্স-করিয়ালান গ্রুপের […]
৩ দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে

তিন দিনের সফরে পাকিস্তানে পা রেখেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পর পাকিস্তানে এটিই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর।সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। এদিন সকালে নূর খান বিমানঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা।প্রতিবেদনে রেডিও পাকিস্তানের বরাত দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসি […]
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট নিক্ষেপ

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে কমপক্ষে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইরাক থেকে প্রতিবেশী দেশ সিরিয়ায় দফায় দফায় এসব রকেট নিক্ষেপ করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে এটিই মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম কোনো হামলা।ইরাকের দুই নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, রোববার ইরাকের জুম্মার শহর থেকে উত্তর-পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে অন্তত পাঁচটি রকেট ছোড়া […]
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময় ইহুদি বসতিস্থাপনকারীদের পৃথক হামলায় এক ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স চালকও নিহত হয়।শুক্রবার ভোররাত থেকে পশ্চিম তীরের তুলকার্ম শহরের নিকটবর্তী নুর শামস এলাকায় ইসরায়েলি বাহিনী বিস্তৃত এক অভিযান শুরু করে। সেখানে সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তাদের শুরু হওয়া লড়াই শনিবার পর্যন্ত অব্যাহত ছিল।এখানে ইসরায়েলের সামরিক যানগুলো […]
যুক্তরাষ্ট্রের মেমফিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৬

যুক্তরাষ্ট্রের মেমফিস নগরীতে শনিবার ব্লক পার্টিতে এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।মেমফিস পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিখেছে, ঘটনাস্থলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক এবং তাকে ওই এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।এর আগে এক্সে দেওয়া বার্তায় পুলিশ […]
নাইজার থেকে সেনা সরিয়ে নিতে সম্মত যুক্তরাষ্ট্র

নাইজারের জান্তা সরকারের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র সে দেশ থেকে তার এক হাজারেরও বেশি সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটনে নাইজারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি কার্ট ক্যাম্পবেল সৈন্য সরিয়ে নেওয়ার আহ্বানে সাড়া দিয়েছেন।উল্লেখ্য, গত বছর নাইজারের নির্বাচিত সরকারকে উৎখাত করে জান্তা সরকার ক্ষমতা […]
সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

আন্তর্জাতিক ইসলামি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পৃথক দুটি হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর ২৮ জন সেনা নিহত হয়েছেন। দেশটির মানবাধিকার সংস্থা সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ হোমসে সেনাসদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে বন্দুক হামলা আইএসের বন্দুকধারীরা। এতে ওই […]
ভারতের ২২ রাজ্যে লোকসভা ও বিধানসভার ভোটগ্রহণ শুরু

ভারতের ২২ রাজ্যে লোকসভা ও বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচন শুরুর মধ্য দিয়ে দেশটিতে শুরু হলো গণতন্ত্রের উৎসব।মোট ৫৪৩টি আসনে ভোট গ্রহণ হবে সাত দফায়।সে অনুযায়ী শুক্রবার প্রথম দফায় দেশটির ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। […]
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লাসহ শীর্ষস্থানীয় ৯ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ১১টার দিকে এ ঘটনা ঘটে।আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং এতে জেনারেল ওগোল্লাসহ ৯ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর দুই সেনা বেঁচে গেছেন। তাদের হাসপাতালে ভর্তি […]