৬ দশকে প্রথমবারের মতো কমল চীনের জনসংখ্যা

২০২১ সালের তুলনায় ২০২২ সালে চীনে জনসংখ্যা কমেছে। গত ৬০ বছরে এবারই প্রথমবারের মতো জনবহুল এই দেশটিতে জনসংখ্যা কমল। এই পরিস্থিতিতে চীনে ডেমোগ্রাফিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। এদিকে চীনে কর্মক্ষম জনসংখ্যা ক্রমেই কমছে। অন্যদিকে […]

৮১টি চার, ১৮টি ছক্কায় ৫০৮ রানে অপরাজিত ১৩ বছরের স্কুলছাত্র

১৭৮ বলের ইনিংসে ৮১টি চার, ১৮টি ছক্কা, শেষ পর্যন্ত অপরাজিত ৫০৮ রানে। ৪০ ওভারের ক্রিকেটে অবিশ্বাস্য এই ইনিংস খেলেছে ১৩ বছর বয়সী স্কুলছাত্র যশ চাবদে। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের কোনো ব্যাটসম্যানের এটিই প্রথম ৫০০ রানের ইনিংস।  মহারাষ্ট্রের সরস্বতী বিদ্যালয়ের ছাত্র চাবদা রেকর্ড গড়া ইনিংসটি খেলেছে মুম্বাই ইন্ডিয়ানস জুনিয়র আন্তঃস্কুল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৪)। পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন টাইমস অব ইন্ডিয়াকে […]

ইউক্রেনে ভারী ট্যাংক পাঠাচ্ছে যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনকে ১৪টি চ্যালেঞ্জার টু ট্যাংক পাঠাবেন বলে অঙ্গীকার করেছেন।পশ্চিমা বিশে^র কোন দেশ এ প্রথম এ ধরনের ভারী ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করতে যাচ্ছে। এদিকে এ ঘোষণার পর পরই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটি সতর্ক করে বলেছে, এটি কেবল যুদ্ধকেই ‘তীব্রতর’ করবে। যুক্তরাজ্যের রুশ দূতাবাস থেকে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে এ ধরনের ট্যাংক নিয়ে আসা […]

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও বিভিন্ন শহরে জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) ভোরে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর পুরো দেশে দ্বিতীয় দফায় আরও হামলা চালায় রাশিয়া। এতে নিহত হন ১২ জন।জানা গেছে, ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিপ্রো নগরীর একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত […]

বাইডেনের বাড়িতে মিলল আরও গোপন নথি

যুক্তরাষ্ট্রে ডেলাওয়ারের উইলমিংটনে অবস্থিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে তিন দফায় নথি উদ্ধার করল দেশটির কর্মকর্তারা। নতুন করে অতিরিক্ত আরও পাঁচটি পৃষ্ঠা পাওয়া গেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।এ ধরনের নথির তথ্য ফাঁস হলে গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। এগুলোর মধ্যে কিছু নথি অতি গোপনীয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাইডেনের আইনজীবী রিচার্ড সুবার বলেছেন, গোপন […]

৭২ আরোহী নিয়ে নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে ৭২ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে ৬৮ যাত্রী ও ৪ জন ক্রু। রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।আজ রোববার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি […]

ভারতের কানপুরে তীব্র শীতে ৯৮ জনের মৃত্যু

জবুথবু ভারতের উত্তরাঞ্চলসহ দেশটির বিভিন্ন রাজ্যে। তীব্র শৈত্যপ্রবাহ চলছে দিল্লি, পাঞ্জাবসহ উত্তর পশ্চিম ভারতে। ঠান্ডায় ঠকঠক করে কাঁপছেন সেই রাজ্যগুলোর বাসিন্দারা। এমনকি, প্রাণ কাড়তেও শুরু করেছে এই শীত। গত পাঁচ দিনে ঠান্ডায় হৃদ্‌রোগ এবং স্ট্রোকের কারণে শুধু উত্তরপ্রদেশের কানপুরেই মারা গেছেন ৯৮জন। তাদের মধ্যে ৪৪জন হাসপাতালে মারা যান এবং ৫৪জন মারা গেছেন চিকিৎসা না পেয়ে। […]

ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। অবশ্য পরে তেমন কিছু না ঘটায় সেই সতর্কতা তুলে নেওয়া হয়। মঙ্গলবার (১০ জানুয়ারি) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে […]

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বলসোনারো, ব্রাজিলে গ্রেপ্তার ১৫০০

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) হাসপাতাল বেড থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তিনি জানান দেন যে বর্তমানে তার অবস্থান যুক্তরাষ্ট্রে। এদিকে নিজ দেশে দাঙ্গা বাধিয়ে যুক্তরাষ্ট্রে এসে আশ্রয় নেওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে এখান থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকজন মার্কিন এমপি। খবর […]

বিশ্বজুড়ে করোনায় আরও ১১৭১ মৃত্যু, শনাক্ত ২ লাখ ২৩ হাজার

বিশ্বজুড়ে অব্যাহত আছে প্রাণঘাতী রোগ করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু। তবে প্রথম দুই বছরের তুলনায় নতুন বছর অনেকটাই কমে এসেছে এ রোগের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ১ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে চার শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ১৫ হাজার ৮০০ জনে। […]