ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

তুরস্ক-সিরিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২।আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির উত্তরে হালমাহেরায় এ কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২ ছিল। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার উত্তরে হালমাহেরায় ছিল ভূমিকম্পটির কেন্দ্র। এক প্রতিবেদনে সিজিটিএন দাবি করেছে জানিয়েছে, […]
ব্রাজিলে ৭ জনকে গুলি করে হত্যা

বাজিতে পুল খেলা হচ্ছিল। তা দেখতে কিছু মানুষের জটলাও জমেছিল। এরপর যা হয়েছে, তা হয়তো বর্ণনাতীত। খেলায় দুই ব্যক্তি বাজি ধরে পরপর দুটি ম্যাচ হেরে যান। হার নিয়ে হাসাহাসি করায় গাড়ি থেকে বন্দুক বের করে এনে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালিয়েছেন বলে অভিযোগ। নৃশংস ওই ঘটনায় ১২ বছরের এক মেয়েসহ ৭ জনের মৃত্যু হয়েছে বলে […]
বিশ্বভারতীতে মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রদর্শনের চেষ্টা, পুলিশি বাধায় পণ্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির নির্মিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ এবার কবিগুরুর স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের চেষ্টা করেছিল একটি ছাত্র সংগঠন।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শান্তিনিকেতনের রতনপল্লীতে ওই তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে বিশ্বভারতীর ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। তবে সেখান থেকে পুলিশ তাদের হটিয়ে দেয়। পুলিশি বাধার মুখে তথ্যচিত্রটি শেষ পর্যন্ত প্রদর্শন করতে পারেনি […]
আরও ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া এবার সামরিক মহড়ার অংশ হিসেবে কৌশলগত আরও চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, শত্রু দেশের পারমাণবিক আক্রমণ প্রতিহত করতে ক্ষমতা যাচাইয়ে পরীক্ষাটি করা হয়েছে।উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির প্রতিক্রিয়া ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চলছে। এর মধ্যেই নিজেদের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। কেসিএনএ’র […]
ইউক্রেনকে আরও ২০০ কোটি ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইউক্রেনে ২০০ কোটি মার্কিন ডলারের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে। রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকীর একদিন আগে ওয়াশিংটন এমন ঘোষণা দিলো। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘যুক্তরাষ্ট্র আজ ইউক্রেনের জন্য আরও ২০০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা ঘোষণা করেছে।’ তিনি প্যাকেজে প্রত্যাশিত অস্ত্রের ধরন […]
রাশিয়ার ওপর ৫০ বছরের নিষেধাজ্ঞা দিল ইউক্রন

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে রাশিয়ার বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে জাতিসংঘ। এর পাশাপাশি ইউক্রেন থেকে সেনা সরিয়ে নেওয়ার দাবিসহ নানা সমালোচনার সম্মুখীনও হচ্ছে মস্কো। আর এর মধ্যেই রাশিয়ার আর্থিক খাতের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের পার্লামেন্ট এ নিষেধাজ্ঞা আরোপ করে।রয়টার্সেও প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার […]
কিয়েভে সামরিক সহায়তা বাড়াতে আহ্বান জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

রাশিয়ার বিরুদ্ধে ‘চূড়ান্ত’ যুদ্ধে ইউক্রেনকে সুবিধা দিতে জি-৭ মিত্রদের অবশ্যই কিয়েভে দ্রুত সাহায্য বাড়াতে হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শুক্রবার অনুষ্ঠেয় জি-৭ মিত্রদের একটি ভার্চ্যুয়াল বৈঠকে এমন কথা বলতে যাচ্ছেন। তার দপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়। ইউক্রেনকে যুদ্ধে জয়লাভ করার জন্য এবং সেই দিনটিতে যুদ্ধের গতি বাড়াতে জি-৭ মিত্রদের অবশ্যই যুদ্ধক্ষেত্রে একটি নিষ্পত্তিমূলক সুবিধা […]
রুশ সেনাদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার আহ্বান জাতিসংঘের

জাতিসংঘ বৃহস্পতিবার অবিলম্বে এবং নিঃশর্তভাবে ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে একটি ‘ন্যায্য দাবি এবং স্থায়ী’ শান্তির আহবান জানিয়ে সদস্য দেশগুলোর বিপুল ভোটে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের এই দাবি জানানো হয়। ইউক্রেন একটি অবাধ্যতামূলক ভোটে শক্তিশালী সমর্থন অর্জন করেছে, যাতে জাতিসংঘের ১৯৩ জন সদস্যের মধ্যে ১৪১টি দেশ ইউক্রেনের পক্ষে সমর্থন দিয়েছে। […]
ফের হোঁচট খেলেন বাইডেন

হুটহাট হোঁচট খাওয়ার একাধিক নজির রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এবার পোল্যান্ড থেকে ফেরার বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি।সম্প্রতি কিয়েভে আকস্মিক সফরের পর বুধবার ওয়ারশতে ন্যাটো মিত্রদের সঙ্গে বৈঠক করেন বাইডেন। এরপর রওনা দেন ওয়াশিংটনের উদ্দেশে। ফিরতি যাত্রায় তার জন্য অপেক্ষা করছিল এয়ারফোর্স ওয়ান। বিমানের সিঁড়ির বেশিরভাগ ধাপ ওঠার পরই ঘটে অঘটন। […]
চীনে কয়লাখনি ধসে নিখোঁজ অর্ধশতাধিক

চীনে একটি কয়লাখনি ধসে অন্তত দুজন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন ৫০ জনেরও বেশি শ্রমিক। গত বুধবার (২২ ফেব্রুয়ারি) দেশটির উত্তরে ইনার মঙ্গোলিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে।চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, আলক্সা লিগের ওপেন-পিট কয়লা খনি থেকে এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বুধবার সন্ধ্যায় বড় ধরনের ভূমিধসের কারণে আটকেপড়া লোকদের উদ্ধার অভিযান বন্ধ […]