অ্যাডিনো ভাইরাস : পশ্চিমবঙ্গে আরও ১ জনের মৃত্যু

করোনাভাইরাস সামাল দেওয়ার পর এখন ভারতের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাডিনো ভাইরাস। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে।জানা যায়, রাষ্ট্রপ্রতি পুরস্কারপ্রাপ্ত ওই কিশোরীর নাম উর্জাসাথী রায়চৌধুরীর (১৩)। প্রায় এক সপ্তাহ ধরে বিশেষ চাহিদাসম্পন্ন এ কিশোরী কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। মৃত কিশোরী […]
এখনও মিলছে লাশ, তুরস্ক-সিরিয়ায় মৃত বেড়ে প্রায় ৫০ হাজার

তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছুঁতে চলেছে। কয়েকদিন আগেই জীবিতদের উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে কর্মীরা। ভূমিকম্পের ১৭ দিন পর চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। সেখানে এখনও মিলছে লাশ। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়েছে। ৬ ফেব্রুয়ারির পর এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি […]
গর্ভধারণ-সন্তান প্রসবে ২ মিনিটে ১ নারীর মৃত্যু

গত ২০ বছরে মাতৃ মৃত্যুহার এক-তৃতীয়াংশ কমলেও গর্ভকালীন বা সন্তান প্রসবকালীন জটিলতায় প্রতি দুই মিনিটে একজন নারীর মৃত্যু হয় বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘ।আন্তর্জাতিক সংস্থাটি জানায়, ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত মাতৃ মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত এ হার মোটাদাগে একই রকম ছিল। কিছু কিছু অঞ্চলে মাতৃ মৃত্যুহার বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার […]
বিলাসী পণ্যের ওপর কর বাড়াল পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত মানতেই বিলাসবহুল পণ্য আমদানি ও পরিষেবার ওপর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সংসদে বিল পাস করে বিলাসী পণ্যের ওপর আরোপিত কর বৃদ্ধি করা হয়। সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে অর্থনৈতিক ধসের দ্বারপ্রান্তে দেশটি। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে ইতোমধ্যেই খাদ্য ও ওষুধ […]
পশ্চিমারা বিশ্বযুদ্ধের উসকানি দিচ্ছে : পুতিন

ইউক্রেনে রাশিয়ার বছরব্যাপী যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈশ্বিক যুদ্ধে মস্কোকে পরাজিত করা যাবে, এমন ভুল বিশ্বাসে ভর করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের বর্ষপূর্তির দু’দিন আগে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার […]
মালিতে আইইডি বিস্ফোরণে ৩ শান্তিরক্ষী নিহত, আহত ৫

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর গাড়ি বহরে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে অন্তত তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ শান্তিরক্ষী।মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মঙ্গলবার টুইটারে দেওয়া এক বার্তায় শান্তিরক্ষীদের হতাহতের এই তথ্য জানিয়েছে। মালিতে ২০১৩ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুরু হয়। এই মিশন শুরুর পর […]
১ ডলারে মিলছে ৫ লাখ ইরানি রিয়াল

অভ্যন্তরীণ নানা অস্থিরতা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতন হয়েছে। এতে ১ মার্কিন ডলারের বিপরীতে দেশটিতে মিলছে ৫ লাখেরও বেশি রিয়াল। যা ইরানি এই মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন পতন।এদিকে তেহরানের বিরুদ্ধে পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা অবসানের কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বনবাস্ট ডটকমের তথ্য অনুযায়ী- সোমবার […]
তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আফগানিস্তানে নারীদের কর্মসংস্থান ও শিক্ষা ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বুধবার তালেবানের বিরুদ্ধে নতুন করে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।ব্লিনকেন এক বিবৃতিতে বলেন, ‘আমি আজকে সুনির্দিষ্ট কিছু বর্তমান বা সাবেক তালেবান সদস্য, বেসরকারি নিরাপত্তা গ্রুপের সদস্যদের এবং আফদগানিস্তানে নারী ও মেয়েদের নিপীড়নের জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের ওপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপের […]
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিমান মহড়া

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ বিমান মহড়া চালিয়েছে। দক্ষিণ কোরিয়া বৃহষ্পতিবার এ কথা জানিয়েছে। উত্তর কোরিয়া এ মহড়াকে চরমসীমা লঙ্ঘন বলে অভিহিত করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লী জং সাপ উত্তর কোরিয়াকে মোকাবেলায় দুই মিত্র দেশের নিরাপত্তা সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকারের পর এ মহড়া চালানো হয়েছে। চলতি বছর দুদেশের এটি প্রথম সামরিক […]
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা

গাজা উপত্যকার কেন্দ্রস্থলে বৃহস্পতিবার সকালে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি অঞ্চল থেকে ছোড়া রকেট প্রতিহত করার কয়েক ঘন্টা পর ইসরায়েল এ হামলা চালায়।প্রত্যক্ষদর্শী সূত্রে এ কথা জানা গেছে। গাজা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় হামলা চালানো হচ্ছে।স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথম হামলা […]