শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

গর্ভধারণ-সন্তান প্রসবে ২ মিনিটে ১ নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ বার

গত ২০ বছরে মাতৃ মৃত্যুহার এক-তৃতীয়াংশ কমলেও গর্ভকালীন বা সন্তান প্রসবকালীন জটিলতায় প্রতি দুই মিনিটে একজন নারীর মৃত্যু হয় বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘ।আন্তর্জাতিক সংস্থাটি জানায়, ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত মাতৃ মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত এ হার মোটাদাগে একই রকম ছিল। কিছু কিছু অঞ্চলে মাতৃ মৃত্যুহার বেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পাশাপাশি জাতিসংঘের অন্য কিছু অঙ্গ সংস্থার সমন্বয়ে তৈরি প্রতিবেদনে বলা হয়, ২০ বছর মেয়াদে সার্বিক মাতৃ মৃত্যুহার ৩৪ দশমিক ৩ শতাংশ কমেছে। ২০০০ সালে প্রতি লাখে ৩৩৯ জন নারীর মৃত্যু হতো গর্ভকালীন বা প্রসবকালীন জটিলতায়। ২০২০ সালে প্রতি লাখে এ সংখ্যা কমে হয় ২২৩।এর অর্থ হলো ২০২০ সালে দৈনিক মৃত্যু হয় সন্তানসম্ভবা প্রায় ৮০০ নারীর। অর্থাৎ প্রতি দুই মিনিটে গড়ে একজন নারীর মৃত্যু হয়।জাতিসংঘের হিসাব অনুযায়ী, মাতৃ মৃত্যুহার কমার দিক থেকে শীর্ষে রয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। ২০ বছরে দেশটিতে মাতৃ মৃত্যুহার কমে ৯৫ দশমিক ৫ শতাংশ। এ হারার বাড়ায় শীর্ষে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা।২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে মাতৃ মৃত্যুহার সবচেয়ে বেশি বাড়ে যুক্তরাষ্ট্রে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories