লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর সম্পত্তি জব্দ, জুলকারনাইনের প্রতিক্রিয়া

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ফ্রিজ (অবরুদ্ধ) করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। এ তথ্য সামনে আসার পরপরই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।বুধবার (১১ জুন) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।জুলকারনাইন লিখেন, আমরা যারা সঠিকভাবে সাংবাদিকতা করার চেষ্টা করছি, তারা হয়তো […]

কারফিউ ভেঙে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ ভেঙে রাস্তায় নেমে এসেছেন শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) রাত ৮টা থেকে কারফিউ শুরু হয়, কিন্তু তা উপেক্ষা করে বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।বিবিসির সংবাদদাতা জানান, লস অ্যাঞ্জেলেসে কারফিউ চলছে। তবুও পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে বিক্ষোভকারীদের একটি বিশাল দল স্লোগান দিচ্ছে।পুলিশকে বারবার ঘোষণা করতে শোনা যায়, এটি একটি বেআইনি […]

লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ জারি করা হয়েছে। বলা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) রাত থেকে এই কারফিউ কার্যকর হবে। মেয়র কারেন বাস এই তথ্য জানিয়েছেন।তিনি বলেছেন, এটি স্থানীয় সময় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে এবং সম্ভবত কয়েক দিনের জন্য চলবে।লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন, গত চার দিনে […]

গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছে ইসরায়েল। এমনটা জানিয়েছে হোয়াইট হাউস।বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, বিশেষ দূত উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন, যেটিতে ইসরায়েল সমর্থন দিয়েছে। হামাসের কাছে পাঠানোর আগেই […]

ইসরায়েলকে স্বীকৃতি দিতে যে শর্ত দিল ইন্দোনেশিয়া

শর্তসাপেক্ষে ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। শর্তটি হচ্ছে-সেজন্য ইসরায়েলকে অবশ্যই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে।বুধবার (২৮ মে) জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবায়ো সুবিয়ান্তো।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর উপস্থিতিতে প্রবায়ো বলেন, দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই প্রকৃত শান্তির একমাত্র পথ। আমাদের উচিত ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি […]

এবার পাকিস্তানের জনগণের প্রতি ‘বুলেট সতর্কবার্তা’ মোদির

এবার পাকিস্তানের জনগণের প্রতি কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কেবল পাকিস্তানের জনগণই ‘সন্ত্রাসবাদের’ রোগ থেকে মুক্তি দিতে পারে। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।সোমবার (২৬ মে) গুজরাটের ভূজে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে জনগণকে এগিয়ে আসতে হবে। […]

যুক্তরাষ্ট্র ট্যাংক বানাতে চায়, টি-শার্ট বা জুতা নয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার শুল্কনীতি বা ট্যারিফ আরোপের মূল লক্ষ্য হলো দেশে (যুক্তরাষ্ট্রে) সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি-সম্পর্কিত পণ্যের উৎপাদন বাড়ানো—টি-শার্ট বা জুতা বানানো নয়।সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থারয়টার্স।স্থানীয় সময় রোববার নিউ জার্সি থেকে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের মার্কিন রিপাবলিকানএই প্রেসিডেন্ট বলেন, “আমরা সত্যি বলতে টি-শার্ট বা মোজা বানাতে চাই না। […]

বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন: দাবি যুক্তরাষ্ট্রের

বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহী চীন- এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) সদ্য প্রকাশিত ‘বার্ষিক হুমকি মূল্যায়ন’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বাংলাদেশে সামরিক অবকাঠামো গড়ার পরিকল্পনা করছে। শুধু বাংলাদেশ নয়, এই […]

মিয়ানমারে নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গা নিখোঁজ: জাতিসংঘ

বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে পৃথক দু’টি নৌকাডুবির ঘটনায় ৪২৭ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু নিখোঁজ হয়েছেন।শনিবার (২৪ মে) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলো হয়েছে, ৯ মে মিয়ানমারের আরাকান রাজ্যের উপকূল থেকে ২৬৭ জন রোহিঙ্গা যাত্রী নিয়ে রওনা হয়েছিল একটি ইঞ্জিনচালিত নৌকা। কিন্তু বেশ কিছুদূর অগ্রসর হওয়ার পর নৌকাটি ডুবে […]

সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী

বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৪১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৯১৪ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৮৭০টি ভিসা ইস্যু করা হয়েছে।শুক্রবার (২৩ মে) হজ সম্পর্কিত সবশেষ […]