যে বন্দুক দিয়ে ট্রাম্পকে গুলি করা হয়

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলার এলাকায় শনিবার নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ হয়ে আহত হন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে গুলি করতে এআর–১৫ মডেলের আধা–স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছিলেন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস। তাকেও হত্যা করা হয়েছে।এআর–১৫ রাইফেল যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়। এর আগেও দেশটিতে ভয়াবহ কিছু হামলায় এই বন্দুক ব্যবহার হতে দেখা গেছে।কেমন বন্দুক এটিযুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মিলিটারি ফ্যাক্টরির […]
রাজনৈতিক উত্তাপ কমাতে মার্কিনীদের প্রতি বাইডেনের আহ্বান

মার্কিন রাজনীতি কখনোই হত্যার ক্ষেত্র হতে পারে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (১৪ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেয়া ভাষণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মার্কিন নির্বাচন ঘিরে যে উত্তাপ ছড়িয়েছে তা কমিয়ে আনতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।বাইডেন বলেন, […]
হামলাকারী যুবক ট্রাম্পের দলেরই এক নথিভুক্ত কর্মী! খুন করাই ছিল উদ্দেশ্য

পেনসিলভেনিয়ার বাটলারে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে যিনি গুলি ছুড়েছিলেন, তাঁর পরিচয় প্রকাশ করল এফবিআই। পেনসিলভেনিয়া স্টেটের ভোটার রেকর্ড বলছে,ওই আততায়ী আদতে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের নিজের দলেরই নথিভুক্ত সদস্য। এফবিআইয়ের তরফে জানানো হয়েছে, এই হামলাকে ‘খুনের চেষ্টা’ হিসাবেই দেখছে তারা। প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী যেখানে উপস্থিত, সেই সভাস্থলের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।এফবিআই সূত্রে জানা […]
নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ দিলেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে পেনসিলভানিয়ায় গুলিবিদ্ধ হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্দুকধারী ট্রাম্পকে হত্যার উদ্দেশে গুলি চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় নিরাপত্তারক্ষীদের কারণে। ট্রাম্পের কানে গুলি লাগার পর দ্রুতই নিরাপত্তারক্ষীরা তাকে স্টেজ থেকে সরিয়ে নেয়। ফলে ট্রাম্পের ওপর নতুন করে আর কোনো গুলি চালানোর সুযোগ পাননি বন্দুকধারী। যে জন্য এবার নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ […]
আফগান শরণার্থীদের বিরুদ্ধে ফের ব্যবস্থা নেবে পাকিস্তান

এর আগে কয়েক হাজার আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠিয়েছিল পাকিস্তান। আবার সেই অভিযান শুরু হবে বলে জানিয়েছে সরকার।পাকিস্তানে হাজার হাজার আফগান শরণার্থী এখনো বসবাস করছেন। তারা অবৈধভাবে পাকিস্তানে আছেন বলে অভিযোগ। এদের অনেকেই পশ্চিমের বিভিন্ন দেশে অভিবাসনপ্রত্যাশী। সেইমতো তারা আবেদনও করেছেন। কিন্তু অভিযোগ, এখনো পর্যন্ত তাদের অধিকাংশকেই অভিবাসন দেওয়ার কথা জানায়নি কোনো দেশ। ফলে পাকিস্তানেই […]
ড. ইউনূসের বিচার বিচারিক কর্মকাণ্ড নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টিও আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। দেশটি বলছে, ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।এমনকি ড. ইউনূসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলেও যুক্তরাষ্ট্র তার উদ্বেগের কথা জানিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের প্রসঙ্গটিও […]
যুদ্ধবিরতির আলোচনায় বাধা নেতানিয়াহু : হামাস

একটি কার্যকরী যুদ্ধবিরতির জন্য বেশ কয়েক মাস ধরেই কাজ করে যাচ্ছে কাতার ও মিশর। কিন্তু দুই পক্ষকে এক করতে পারছেন না তারা। হামাস রাজি হলে বেঁকে বসছে ইসরায়েল, কখনো আবার ইসরায়েলের প্রস্তাব যৌক্তিক মনে করছেন না হামাস নেতারা। এমন অচলাবস্থার জন্য যখন ফিলিস্তিনকে দোষারোপ করে আসছিল ইসরায়েল, তখন ভিন্ন কথা বললেন হামাস প্রধান ইসমাইল হানিয়া।হামাস […]
মুম্বাইয়ে ভারী বর্ষণে ডুবেছে রাস্তাঘাট, বন্ধ স্কুল-কলেজ

আসাম ও বিহারের পর এবার ভারী বৃষ্টির কবলে পড়েছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহর। এর ফলে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। ভোগান্তি এড়াতে অনেক এলাকার স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।গত ২৪ ঘণ্টায় মুম্বাই এবং এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টির ফলে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। সোমবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত […]
সৌদিতে মাদক ব্যবসা-চোরাচালান অভিযানে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি আরবের জেদ্দা ও জিজানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ বিদেশী ও ২ সৌদি নাগরিককে আটক করা হয়েছে পুলিশ। মাদক চোরাচালান ও চোরাচালানের সঙ্গে জড়িত গ্রেপ্তার ১৪ জনকে মধ্যে ৭ জন বাংলাদেশি।সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, ৩.৩ কেজি উচ্চ আসক্তি সৃষ্টিকারী উদ্দীপক মেথামফেটামিন, ১২ হাজার ৪৩২টি অ্যামফিটামিন ট্যাবলেট এবং বিপুল পরিমাণ হাশিশের ব্যবসা ও চোরাচালানের […]
৪ মহানগরে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম এবং বরিশাল মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।। রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর […]