নতুন বছরে দক্ষিণ কোরিয়ায় যাবে ৭ হাজার কর্মী

২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় দক্ষিণ কোরিয়ায় গেছেন মোট পাঁচ হাজার ৮৯১ জন শ্রমিক। এ নিয়ে ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৯৩৫ জন কর্মী দেশটিতে পাঠানো হয়েছে। সেই বিবেচনায় ২০২২ সালে সবচেয়ে বেশিসংখ্যক কর্মী পাঠিয়ে রেকর্ড করেছে সরকার। দক্ষিণ কোরিয়ার চাহিদা অনুসারে পর্যায়ক্রমে এই শ্রমিক […]

পূর্ব সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ১০ তেল শ্রমিক নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলে হামলায় তেলক্ষেত্রের ১০ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুক্রবার সিরিয়ার দেইর এজ্জ জোর প্রদেশের আল তাইম তেলক্ষেত্র থেকে শ্রমিকদের বহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে হামলা চালায় অস্ত্রধারীরা। এতে হতাহতের ঘটনা ঘটে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটে […]

মায়ের মরদেহ কাঁধে নিলেন মোদি, শেষকৃত্য সম্পন্ন

মারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। তার বয়স হয়েছিল ৯৯ বছর।মায়ের মৃত্যুর খবর পেয়ে পূর্বপরিকল্পিত সব কর্মসূচি স্থগিত করে আহমেদাবাদ চলে যান নরেন্দ্র মোদি। সেখানে পৌঁছেই কাঁপা কাঁপা হাতে মায়ের মরদেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ির বাইরে বের হতে দেখা যায় তাকে। দৃষ্টি নিচের দিকে স্থির। তার পাশে এবং পেছনে পরিবার, আত্মীয়স্বজনদের […]

রুশ হামলায় ইউক্রেনের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলায় দেশটি অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এদিকে দেশটিতে হাড় কাঁপানো শীত বিরাজ করছে। তিনি বলেন, রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ‘আজ সন্ধ্যার দিকে ইউক্রেনের অধিকাংশ এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে বিশেষকরে কিয়েভ অঞ্চল ও রাজধানী, লভিভ অঞ্চল, ওডিসাসহ পুরো এই অঞ্চল, খেরসনসহ পুরো এই […]

পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পেলের মৃত্যু সংবাদ নাড়িয়ে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। স্বাভাবিকভাবেই শোক সবচেয়ে বেশি ব্রাজিলে। দেশের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক, একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী মহাতারকাকে হারিয়ে শোকাহত লাতিন আমেরিকার দেশটি। কিংবদন্তির প্রয়াণে ব্রাজিল সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।এক মাস ধরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা চলছিল পেলের। সেখানেই বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে […]

দক্ষিণে সুদানে চার দিনের জাতিগত সংঘাতে নিহত ৫৬

দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় জংলেই রাজ্যে চারদিনের জাতিগত সংঘাতে ৫৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।নুয়ের সম্প্রদায়ের তরুণরা আরেকটি সম্প্রদায়ের ওপর হামলা চালালে এ সংঘাত বাধে। সংঘর্ষে নুয়েরদের লোকজনই বেশি হতাহত হয়েছে বলেছেন গ্রেটার পিবোর প্রশাসনিক এলাকার সরকারি কর্মকর্তা আব্রাহাম কেলাং। ২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা পাওয়া দক্ষিণ সুদানে দশকের পর দশক ধরে […]

বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে মাইন বিস্ফোরণে নিহত ১০

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে রাস্তার উপর রাখা একটি মাইন চলন্ত বাসের ধাক্কায় বিস্ফোরিত হলে, অন্তত ১০ যাত্রীর প্রাণহানি ঘটে।সোমবার আঞ্চলিক গভর্ণর কর্নেল হুবার্ট ইয়ামিওগো এ কথা জানান। খবর এএফপি’র। গভর্নর হুবার্টের এক বিবৃতিতে বলা হয়, রোববার বিকেলের ওই দুর্ঘটনায় আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের এই অঞ্চলের প্রধান শহর ফাদা ন’গুরমার একটি হাসপাতালে […]

ফিলিস্তিনকে সমর্থন করায় রাজনীতির শিকার রোনাল্ডো : এরদোগান

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। ওটিই ছিল বিশ্বকাপে রোনাল্ডোর শেষ ম্যাচ। টুর্নামেন্টে কয়েকটি ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি তাকে। বিশ্বকাপে রোনাল্ডো রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।রোববার তুরস্কের এরজুরুম প্রদেশে একটি যুব ইভেন্টে বক্তৃতাকালে তিনি এসব অভিযোগ করেন। খবর আলজাজিরার। এরদোগান বলেন, ‘ওরা রোনাল্ডোকে কাজে […]

পশ্চিমা মিত্রদের কাছে তেল বিক্রি করবে না রাশিয়া

যেসব দেশ ও কোম্পানি পশ্চিমা দেশগুলোর ‘বেঁধে দেওয়া তেলের মূল্য’ মেনে চলবে তাদের কাছে অপরিশোধিত তেল বিক্রি করবে না রাশিয়া।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি ডিক্রি জারি করে তেল বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছেন। খবর আল-জাজিরার। সাত বৃহত্তম অর্থনৈতিক দেশের জোট জি৭, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং অস্ট্রেলিয়া রাশিয়ার সমুদ্রবাহিত তেলের দাম প্রতি ব্যারেল […]

জানুয়ারি থেকে সারা বিশ্বের জন্য খুলছে চীন

চীনের কর্মকর্তারা বলছেন, ৮ জানুয়ারি থেকে দেশটিতে ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন বাতিল করা হবে। দেশটিতে জিরো-কোভিড নীতি থেকে সরে আসার পর সবচেয়ে বড় পরিবর্তন এটি।তিন বছর সীমান্ত বন্ধ থাকার পর এই দেশটি আবার তাদের জন্য উন্মুক্ত করা হচ্ছে যাদের কাজ করার ও শিক্ষা ভিসা রয়েছে। এ ছাড়া পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করার জন্যও দেশটিতে যাওয়া যাবে। তবে […]