শতাব্দীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল

গত সপ্তাহে হওয়া ভারি বৃষ্টিপাতের পর শতাব্দীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল। এরই মধ্যে শত শত মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।জানা যায়, গত সপ্তাহে পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় এলির প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। এর পরই সেখানে ভয়াবহ বন্যা দেখা দেয়, যাতে বহু রাস্তা-ঘাট, বাড়ি-ঘর পানিতে ডুবে যায়। পশ্চিম অস্ট্রেলিয়ার […]

ইরানে আরও ৩ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু ও বাধ্যতামূলক পোশাক ইস্যুতে চলমান বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর তিন সদস্যকে হত্যার অভিযোগে আরও তিনজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আজ সোমবার ইরানের আইন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সর্বশেষ যে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে, তাঁরা আপিল করতে পারবেন। খবর এএফপির। আইন মন্ত্রণালয়ের অনলাইন নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, মৃত্যুদণ্ড […]

একদিনে ইউক্রেনের ৬ শতাধিক সেনাকে হত্যার দাবি রাশিয়ার

ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর অস্থায়ী ব্যারাকে ভয়াবহ রকেট হামলা চালিয়ে দেশটির ৬ শতাধিক সৈন্যকে হত্যার দাবি করেছে রাশিয়া।  রোববার (৮ জানুয়ারি) ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরের পৃথক দু’টি ভবনে সেনাদের ব্যারাকে এই হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবির ব্যাপারে রয়টার্স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে। রাশিয়ার দাবির বিষয়ে […]

স্বাস্থ্যসেবা সংকট সমাধানে ‘কার্যকর’ পদক্ষেপ গ্রহণের ঘোষণা সুনাকের

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শনিবার স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকের সময় সংকট-বিধ্বস্ত  স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংস্কারের জন্য ‘সাহসী এবং কার্যকর’ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।বছরের পর বছর কম অর্থায়নের পর, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য পরিষেবা এনএইচএস বিশেষ করে তীব্র শীতকালে করোনভাইরাস এবং ফ্লুর উচ্চ হারসহ জরুরি চিকিৎসা সেবার চাহিদা মেটাতে লড়াই করছে। হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স কর্মীরা ধর্মঘট শুরু […]

প্রচণ্ড ঠাণ্ডা আর ঘন কুয়াশায় অচল উত্তর ভারতের জনজীবন

উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত পড়ায় জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। ভারত-শাসিত কাশ্মীরে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে।বিখ্যাত ডাল লেকের পানি অংশত জমে বরফ হয়ে গেছে। এর ফলে যাত্রী ও পর্যটক বহনকারী নৌকাগুলো চালানো মাঝিদের জন্য কঠিন হয়ে পড়েছে।  প্রচণ্ড ঠাণ্ডায় কাশ্মীরের কোনো কোনো এলাকায় পানির পাইপলাইনগুলো জমে গেছে। রাস্তায় গাড়ি চলাচলও […]

প্রিন্স হ্যারির আত্মজীবনী মূলক বই নিয়ে তোলপাড়

সম্প্রতি প্রকাশিত হয়েছে বৃটেনের প্রিন্স হ্যারির আত্মজীবনী মূলক বই স্পেয়ার। এতে তিনি এমন সব কথা লিখেছেন যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার তুঙ্গে এখন প্রিন্স হ্যারি। অকপটে সত্যি তুলে ধরায় অনেকেই তার প্রশংসা করছেন আবার কেউ কেউ তার লেখাকে ‘ছেলেমানুষি’ বলে সমালোচনাও করছেন। বিবিসির খবরে জানানো হয়, ওই বইতে আফগানিস্তানে ২৫ তালেবান সদস্যকে […]

ইউক্রেনের জন্য ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনের জন্য ৩০০ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের একটি বড় ধরনের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। ওয়াশিংটনের এ প্যাকেজে ৫০টি ব্র্যাডলি এবং আরও কয়েক ডজন সাঁজোয়া যান রয়েছে। যুক্তরাষ্ট্রের ২৮৫ কোটি এবং বিদেশি সামরিক অর্থায়নের ২২ কোটি ৫০ লাখ ডলারের এ সহায়তা প্যাকেজে কিয়েভের চাওয়া অত্যাধুনিক পশ্চিমা ট্যাঙ্কগুলো অন্তর্ভূক্ত নেই। তবে এখনো ইউক্রেন বাহিনীর […]

পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেনে বিভিন্ন স্থানে লড়াই চলছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একতরফাভাবে ইউক্রেনে ৩৬ ঘণ্টার এক যুদ্ধবিরতি ঘোষণা করলেও কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে এবং বিভিন্ন স্থানে লড়াই অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।রাশিয়া বলছে, তাদের বাহিনীর অবস্থানগুলোর ওপর ইউক্রেন গোলাবর্ষণ করে চলেছে এবং আক্রান্ত হলে তারাও পাল্টা গোলা ছুড়ছে। রুশ অর্থডক্স চার্চের বিধান অনুসরণকারী রাশিয়ায় ৬ই জানুয়ারি ক্রিসমাস ইভ এবং ৭ই জানুয়ারি […]

হিমালয়ের শহর জোশীমঠ মাটিতে দেবে যাচ্ছে

জোশীমঠ এলাকায় এখনো পর্যন্ত প্রায় সাড়ে ৫০০ বাড়ি আর অনেক রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। শহরটি ধীরে ধীরে মাটিতে ডেবে যাচ্ছে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে দ্রুত মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।শুক্রবার এক উচ্চপর্যায়ের বৈঠকের পরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলছেন শহরবাসীর জন্য বড় বড় আশ্রয়শিবির খোলা হবে। জোশীমঠ শহর হয়েই হিন্দুদের পবিত্র […]

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ জঙ্গি নিহত

সন্ত্রাসী হামলা ঠেকাতে আগাম পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ জঙ্গি নিহত হয়েছেন।বৃহস্পতিবার খাইবার পাখতুনখওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় অভিযানটি চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক প্রধান কমান্ডার নিহত হয়েছেন। একই প্রদেশের লাক্কি মারওয়াত ও ডেরা ইসমাইল খান জেলায় পুলিশকে লক্ষ্য করে চালানো পৃথক দুটি হামলায় ছয় পুলিশ […]