উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপানসহ বিভিন্ন দেশের শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছে ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও সুইজারল্যান্ড।সোমবার সন্ধ্যায় সামজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে দেওয়া শোকবার্তায় দেশগুলো এই শোক জানায়।এক্সে দেওয়া এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় […]

ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতার বন্দ্যোপাধ্যায়

ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের উপর হেনস্তার প্রতিবাদে সোমবার (২১ জুলাই) শহিদ দিবসের মঞ্চ থেকে এই আন্দোলনের ডাক দেন মমতা।এদিন তিনি অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার সার্কুলার জারি করে বাংলা ভাষাভাষী মানুষকে বাংলাদেশে পাঠানো ও জেলে ভরে রাখার ষড়যন্ত্র করেছে। মমতার দাবি, জাতীয় সঙ্গীত থেকে রবীন্দ্রনাথ […]

নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে অনড় জাপানের প্রধানমন্ত্রী

সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পরও পদত্যাগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।রবিবার (২০ জুলাই) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দেশটির ক্ষমতাসীন জোট উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যঘাটতি ইস্যুতে দেশজুড়ে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। এসব কারণেই লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং এর জোটসঙ্গী […]

খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে।নেতানিয়াহুর কার্যালয় বলেছে, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন তিনি। তবে বাসায় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।এক বিবৃতিতে ইসরায়েলের […]

প্রবল বর্ষণে বিপর্যস্ত পাকিস্তান, শিশুসহ নিহত ১৮০

পাকিস্তানে মৌসুমি বৃষ্টির তীব্রতা এবার আগের বছরগুলোর তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। বর্ষা মৌসুম শুরুর পর দেশটিতে এখন পর্যন্ত ১৮০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০০ জন।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, জুলাইয়ের শুরু থেকেই অস্বাভাবিকভাবে আগাম ও প্রবল বর্ষা শুরু হয়েছে। ফলে বন্যা ও দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে।শনিবার (১৯ জুলাই) পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) […]

হিজড়া সেজে ২৮ বছর ভারতে থাকার পর ধরা পড়লেন বাংলাদেশি যুবক

হিজড়া সেজে বাংলাদেশি এক যুবক দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে ভারতে বাস করে আসছেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।তবে ওই যুবক আসলেই বাংলাদেশি কি না, সে ব্যাপারে কোনও তথ্য-প্রমাণ প্রতিবেদনে উপস্থাপন করা হয়নি। এমনকি বাংলাদেশি কর্তৃপক্ষের কোনও বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।এনডিটিভি, জি নিউজ, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই […]

ভারত-পাকিস্তান যুদ্ধে ৪-৫টি যুদ্ধবিমান ভূপাতিত: ট্রাম্প

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।ট্রাম্প বলেন, বাস্তবে যুদ্ধবিমানে গুলি চালানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা-তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল। […]

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে।বৃহস্পতিবার প্রকাশিত ২০ মিনিটের এক ভিডিও বার্তায় উবাইদা বলেন, ইসরায়েলি সরকার বন্দিদের বিষয়ে আন্তরিক নয়, কারণ তারা […]

ইরাকে শপিং মলে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৬৯

ইরাকের আল-কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি আরও বেড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ। আগুন লাগার পর থেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে উদ্ধারকর্মীরা। খবর রয়টার্সের।বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে আইএনএ জানায়, আগুনে দগ্ধ হয়ে অন্তত ৬৯ […]

ভারতের বিহারে ভয়াবহ বজ্রপাত, ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু

ভারতে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টা সময়সীমার মধ্যে ঘটেছে এসব প্রাণহানির ঘটনা। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির নালন্দা জেলায়।ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিহার রাজ্যে গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে অন্তত ১৯ জনের মৃত্যু […]