এবার করোনা টিকার চতুর্থ ডোজ দিতে যাচ্ছে ইসরায়েল

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ টিকার চতুর্থ ডোজ প্রয়োগের পরিকল্পনা করছে ইসরায়েল। মূলত ভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পথে হাঁটতে যাচ্ছে দেশটি। আজ বুধবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, করোনা মহামারি মোকাবিলায় টিকার চতুর্থ বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে ইসরায়েলের […]

ভারতে করোনায় একদিনে ৩১৮ জনের মৃত্যু

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা মোটামুটি নিয়ন্ত্রণে। তবে এই মুহূর্তে আতঙ্কের আরেক নাম ওমিক্রন। কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, ইতোমধ্যেই ভারতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২১৩ জন।দিল্লিতে সবচেয়ে বেশি ৫৭ জন করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, কেরেলাতেও অবস্থা উদ্বেগজনক। তবে ওমিক্রন আতঙ্ক বাদ দিলে সার্বিক করোনা পরিসংখ্যান ততটা উদ্বেগের নয়। স্বাস্থ্য ও […]

গ্ল্যামার ছেড়ে পঞ্চায়েত নির্বাচনে সুপার মডেল

গ্ল্যামার ছেড়ে রাজনীতির দুনিয়ায় আসা কোনও নতুন ঘটনা নয়। তবে এবার বিশেষভাবে নজর কাড়লেন ভারতের গুজরাটের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী সুপার মডেল প্রার্থী আয়েশরা প্যাটেল। চলতি বছরে গুজরাটের কবিতা গ্রামের ‘সরপঞ্চ’ হওয়ার জন্য লড়ছেন আয়েশরা। গুজরাটের এই কবিতা গ্রামেই থাকে আয়েশরার পরিবার। ২০১৭ সাল পর্যন্ত থাকতেন আয়েশরাও। তারপর মুম্বই চলে আসেন তিনি। সেখানে মডেল হিসেবে নিজের কেরিয়ার […]

মিয়ানমারে খনিধসে নিখোঁজ অন্তত ৭০

মিয়ানমারের উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনিধসে অন্তত একজন নিহত এবং আরও ৭০ জন নিখোঁজ হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। হতাহতদের বেশিরভাগই খনিজ সম্পদের অবৈধ সংগ্রাহক।বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর চারটার দিকে কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকার খনিটিতে ভূমি ধস দেখা দেয়। মূল্যবান রতœ জেড পাথরের অন্যতম বড় উৎস মিয়ানমার। তবে বিগত কয়েক বছর […]

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ছাইয়ের নিচে তলিয়ে গেছে ১১ গ্রাম

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে শনিবার শুরু হওয়া অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট বিশাল ছাইয়ের স্তুপের নিচে পুরোপুরি তলিয়ে গেছে বেশ কিছু গ্রাম। এমনকি আগ্নেয়গিরির ছাই বাড়িঘরের ছাদ পর্যন্ত ঢেকে দিয়েছে। এ ছাড়া ঘন ধোঁয়ার মেঘ সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেওয়ায় দিনের বেলাতেও আকাশ রাতের মতো ঘন অন্ধকার হয়ে আছে বলে জানায় স্থানীয়রা।গত শনিবার শুরু হওয়া এই […]

সু চির ৪ বছরের কারাদণ্ড

মিয়ানমারের সেনাবাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দেশটির গৃহবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার (৬ ডিসেম্বর) জান্তাশাসিত দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেন।সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। কার্যত সরকারের শীর্ষ পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার ১১ মাসের মাথায় তার বিরুদ্ধে দেওয়া প্রথম কোনো রায়ে এই […]

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইতালির উদ্দেশে লিবিয়া উপকূল থেকে যাত্রাকরা নৌকা ডুবে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১৫ জনকে। শনিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে (আইওএম) এমন তথ্য দিয়েছে। এতে বলা হয়, গত সপ্তাহের শেষদিকে লিবীয় উপকূলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অনুপ্রবেশের সময় সাগরে নৌকা ডুবে এই প্রাণহানি ঘটেছে। […]

একগুচ্ছ দাবি নিয়ে মোদীকে কৃষকদের খোলা চিঠি

আন্দোলনে এখনই ইতি টানা দূরের কথা। ফসলের ন্যূনতম দাম নিশ্চিত করতে আইন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অজয় মিশ্র টেনিকে সরানোর দাবিতে এবার ভারতের কৃষক সংগঠনগুলি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখল।প্রধানমন্ত্রীর তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও সংযুক্ত কিসান মোর্চা প্রধানমন্ত্রীকে কার্যত কটাক্ষ করেই চিঠিতে জানিয়েছে, কৃষকদের সঙ্গে সরকারের ১১ দফা আলোচনা হয়েছিল। […]

স্পেন উপকূল থেকে শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

স্পেন উপকূল থেকে শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। রবিবার রাতে দেশটির গ্রেন ক্যানারিয়া দ্বীপের উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়।কর্তৃপক্ষ জানায়, তিনটি নৌকায় করে অভিবাসন প্রত্যাশীরা দ্বীপটিতে যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। উদ্ধারের পর তাদের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তের হাজারের বেশি […]

লকডাউন তুলে নিচ্ছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড অকল্যান্ড থেকে আগামী মাসের প্রথম দিকে সাড়ে তিন মাসের লকডাউন তুলে নিচ্ছে।করোনা নিয়ন্ত্রণে নতুন কৌশল প্রণয়নের প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডান সোমবার এ ঘোষণা দেন। আর্ডান বলেন, ‘আগামী ২ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিটে করোনা নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ কার্যকর করা হবে। এতে তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরণ নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হবে।’সাংবাদিকদের তিনি বলেন, ‘কঠিন সত্য […]