ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় কড়া প্রতিক্রিয়া সৌদির

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিন তাকে সঙ্গে নিয়ে একটি সংবাদ সম্মেলনও আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে তিনি স্পষ্টভাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখল করে সেখানে যুক্তরাষ্ট্রের মালিকানা স্থাপনের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে ট্রাম্প এও ইঙ্গিত দিয়েছেন যে এ ব্যাপারে কোনও বিরোধিতা করবে না সৌদি […]
যুক্তরাষ্ট্রে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৭ হাজার ২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইনপ্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।গ্রেপ্তারদের মধ্যে ৫ হাজার ৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম […]
১০ পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করলো সৌদি, বিমানবন্দরে গ্রেপ্তার

সৌদি আরব ১০ জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করেছে। এরপর রবিবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। খবর জিও নিউজের। এফআইএ’র একজন মুখপাত্র বলেছেন, ওমরাহ ভিসায় সৌদি আরবে যাওয়ার পর গ্রেপ্তারকৃতরা ভিক্ষা করছিলেন। তারা রাজানপুর, কাশমুর, নাউশাহরো, ফেরোজ, লাহোর, পেশাওয়ার, মোহমান্দ এবং লারকানার বাসিন্দা।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে […]
ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান-হেলিকপ্টার সংঘর্ষে সবাই মৃত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ জীবিত নেই বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সিএনএন এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মনে করেন মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ জীবিত নেই। ২০০১ সালের পর এটি সবচেয়ে […]
সংবিধান বাতিল: সেনাবাহিনী ও আসাদের দল বিলুপ্ত ঘোষণা

সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দল বাথ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির বর্তমান প্রশাসন। একইসঙ্গে সিরিয়ার সংবিধানও বাতিল করা হয়েছে।বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীসহ ছেট-বড় সকল সশস্ত্র গোষ্ঠী। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, সিরিয়ায় বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার […]
সুইডেনে কুরআন পোড়ানো সেই যুবককে গুলি করে হত্যা

ইসলাম বিরোধী ইরাকি শরণার্থী যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পবিত্র কুরআন পোড়ানোর দায়ে সুইডেনের আদালত এই যুবকের বিরুদ্ধে রায় দেয়ার আগেই তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর রয়টার্সসুইডেন পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বুধবার গভীর রাতে ওই যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় জড়ি […]
বাংলাদেশসহ ৩ দেশে উন্নয়ন সহায়তা বন্ধের সিদ্ধান্ত সুইজারল্যান্ডের

বাংলাদেশসহ ৩টি উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থার (এসডিসি) অধীনে পরিচালিত প্রকল্পসমূহে সহায়তা ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেবে দেশটি। সুইস পার্লামেন্টে এ সিদ্ধান্ত এক বিবৃতিতে জানিয়েছে সুইস ফেডারেল কাউন্সিল।বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় চলমান উন্নয়ন কর্মসূচি ২০২৮ সালের মধ্যে […]
ইসরায়েলের শর্তের বেড়াজালে দেশছাড়া মুক্তিপ্রাপ্ত এই ফিলিস্তিনিরা

জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী’—মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। পৃথিবীর যেখানেই যত সুন্দর জায়গা থাকুক, তার তুলনা মাতৃভূমি বা স্বদেশের সঙ্গে হয় না। মায়ের মতো মাতৃভূমির গৌরব ও মর্যাদা অতুলনীয়।অথচ এই মাতৃভূমির অধিকার আদায়ে যুগের পর যুগ লড়াই করছেন অসহায় ফিলিস্তিনিরা। দখলদার ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে সংগ্রামে শহিদ হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি নারী, শিশু ও পুরুষ। […]
ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ৭

ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলনের শিকার হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। মঙ্গলবার রাত ১ টার দিকে প্রয়াগরাজ জেলায় এই ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মেলায় আগত পূণ্যার্থী জনতা গঙ্গাস্নানের উদ্দেশে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে জড়ো হয়েছিলেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় […]
নতুন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক

ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না জানানো নিয়ে দেশটির রাজনীতিতে কম আলোচনা হয়নি। এমনকি বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামীসহ বেশ কিছু নেতাও মোদিকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন।তবে, নয়াদিল্লির জন্য কিছুটা স্বস্তির খবর। ট্রাম্পের দ্বিতীয় শপথ গ্রহণের পর, নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার […]