ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে ৪ কঠিন ‘অপশন’, সবগুলোই ঝুঁকিপূর্ণ

ডোনাল্ড ট্রাম্পের ইরান-নীতি অনেকটা তার নিজ রাজ্য ফ্লোরিডার আবহাওয়ার মতো। আপনার পছন্দ না হলে পাঁচ মিনিট অপেক্ষা করুন, বদলে যাবে। গত শুক্রবার (২০ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ শিগগিরই ‘শেষ’ হতে পারে। তার মতে, সামরিক লক্ষ্যগুলোর বেশিরভাগই অর্জিত হয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখলেও তাতে তিনি বিচলিত নন, কারণ আমেরিকা এই জলপথ ‘ব্যবহার’ করে না।কিন্তু […]
নিউইয়র্ক বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর কানাডার মন্ট্রিয়াল থেকে আসা একটি বিমানের সঙ্গে গ্রাউন্ড ভেহিকেলের সংঘর্ষ হয়েছে। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানবন্দরের রানওয়ে ৪-এ অবতরণের সময় এয়ার কানাডা এক্সপ্রেসের একটি সিআরজে-৯০০ উড়োজাহাজের সঙ্গে একটি ফায়ার ইঞ্জিনের সংঘর্ষ ঘটে, এতে বেশ কয়েকজন আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে এখন উদ্ধার […]
ইরানে হামলার ইস্যুতে অবস্থান পরিবর্তন করলেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের গ্যাসক্ষেত্রে ভবিষ্যৎ হামলা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প-এর অনুরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বিবিসির।গত রাতে জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েল আপাতত ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন হামলা চালাবে না। একই সঙ্গে তিনি এই অভিযোগও প্রত্যাখ্যান করেন যে, তিনি […]
২০ দিনে হরমুজ প্রণালি পার হলো যে ৯৯টি জাহাজ, ট্রাফিক কমে গেছে ৯৫ শতাংশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। মার্চ মাসের শুরু থেকে শুক্রবার (২০ মার্চ) পর্যন্ত এই প্রণালি দিয়ে মাত্র ৯৯টি জাহাজ চলাচল করেছে বলে বিশ্লেষণে জানিয়েছে বিবিসি ভেরিফাই।তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর দৈনিক জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ কমে গেছে। বর্তমানে প্রতিদিন গড়ে মাত্র ৫ […]
সবচেয়ে বড় ফ্লোটিলা ঘোষণা, থাকছেন গ্রেটাসহ আরও যারা

যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছাতে নতুন করে বড় ধরনের উদ্যোগের ঘোষণা দিয়েছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। সংগঠনটি জানিয়েছে, এবার তারা ‘এ পর্যন্ত সবচেয়ে বড় মিশন’ পরিচালনা করতে যাচ্ছে, যেখানে ১০০টি নৌযান পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং এর পাশাপাশি থাকবে স্থলভিত্তিক কর্মসূচিও। খবর আল জাজিরার।এই নতুন মিশনের ঘোষণা দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন পরিবেশকর্মী গ্রেটা […]
আকাশপথে হাজার কিলোমিটারের ‘গন্তব্যহীন’ ফ্লাইট হঠাৎ বাড়ল কেন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক বিমান চলাচলে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি করেছে। ইরান যুদ্ধের জেরে দেখা দিচ্ছে ‘ফ্লাইটস টু নো-হোয়ার’ বা গন্তব্যে না পৌঁছে মাঝ আকাশ থেকে ফিরে আসা ফ্লাইটের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এমিরেটস-এর লন্ডন থেকে দুবাইগামী ফ্লাইট ইকে১০ সৌদি আকাশসীমায় থাকা অবস্থায় গন্তব্যে ড্রোন হামলার খবর পেয়ে হঠাৎ ফিরে যায়। শেষ পর্যন্ত এটি ৯ হাজার […]
ভারতে মাঝ-গঙ্গায় ইফতার আয়োজন, পবিত্রতা ক্ষুণ্নের অভিযোগে গ্রেপ্তার ১৪

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গার মাঝনদীতে নৌকায় ইফতার আয়োজন এবং সেখানে চিকেন বিরিয়ানি খাওয়ার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইফতার শেষে খাবারের অবশিষ্টাংশ গঙ্গার পানিতে ফেলে তারা গঙ্গার পবিত্রতা ক্ষুণ্ন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ নেয়। গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।অভিযোগ অনুযায়ী, নৌকায় […]
লারিজানি হত্যার প্রতিশোধ নিতে অত্যাধুনিক ৪ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি ও বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলায়মানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এতে অন্তত চার ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা।আইআরজিসির এক বিবৃতি বলা হয়, লারিজানি এবং তার সহযোগীদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের ‘একেবারে কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্রগুলো […]
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার মধ্যে সংযুক্ত

আরব আমিরাত ও সৌদি আরবে নতুন করে নিরাপত্তা উত্তেজনা তৈরি হয়েছে। আরব আমিরাতের ফুজাইরাহর একটি শিল্প এলাকায় ড্রোন হামলার পর আগুন লাগার খবর পাওয়া গেছে। একই সময়ে আবুধাবিতে একটি ক্ষেপণাস্ত্র পড়ে একজন নিহত হয়েছেন। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ড্রোন ভূপাতিত করেছে।সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের […]
ইরানের অব্যাহত হামলা, অবস্থান স্পষ্ট করলেন সৌদি যুবরাজ ও আমিরাতের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ধারাবাহিক হামলাকে ‘বিপজ্জনক মাত্রার উত্তেজনা’ হিসেবে আখ্যা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার (১৬ মার্চ) টেলিফোনে আলাপের সময় সৌদি যুবরাজ ও আমিরাতের প্রেসিডেন্ট এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আলাপের সময় দুই নেতা উপসাগরীয় সহযোগিতা […]