সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার বিকেল ৫টার পর তার নাম ঘোষণা করা হয়। তার দারুণ কাব্যময় গদ্যের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে, যা ঐতিহাসিক ক্ষতগুলোকে সাহসিকতার সঙ্গে তুলে ধরে এবং মানব জীবনের ভঙ্গুরতাকে প্রকাশ করে।হান কাং ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে জন্মগ্রহণ করেন এবং […]

জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস, হরিয়ানায় বিজেপির

জয়ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, হরিয়ানায় টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে বিজেপি। অন্যদিকে এক দশকের পর জম্মু-কাশ্মীরে হওয়া নির্বাচনে জয় পেয়েছে ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও কংগ্রেসের জোট।হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে ৯০টি করে বিধানসভা আসন রয়েছে। এসব রাজ্যে সরকার গঠন করতে […]

জম্মু-কাশ্মীরে হারলো নরেন্দ্র মোদির বিজেপি

ভারতের দুই রাজ্য হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। সেই ফলাফল বলছে, হরিয়ানায় জিতলেও জম্মু-কাশ্মীরে পরাজিত হয়েছে নরেন্দ্র মোদির বিজেপি। মুসলিম প্রধান এই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে জম্মু-কাশ্মির ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি)।নির্বাচনের ফলাফলে দেখা গেছে, জম্মু-কাশ্মীরে বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৪২টি আসন জিতেছে ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর […]

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা নেতানিয়াহুর

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু এ ঘোষণা দেন।শনিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।প্রতিবেদনে বলা হয়, গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরই জবাব দিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। […]

গাজায় স্কুল-মসজিদে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৪

গাজায় স্কুল ও মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার মিডিয়া অফিস। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ ও একটি স্কুল, যেখানে বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন।মিডিয়া অফিসের তথ্যমতে, আল-আকসা হাসপাতালের নিকটবর্তী দেইর আল-বালাহ এলাকার ওই মসজিদ এবং […]

ইয়েমেনে হুতিদের নিশানা করে যুক্তরাষ্ট্রের হামলা

আবার ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিশানা করে এ হামলা চালানো হয়েছে।শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা হুতিদের অন্তত ১৫টি নিশানায় হামলা চালিয়েছে। পেন্টাগন জানিয়েছে, যুদ্ধবিমান ও রণতরী ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। মূলত জাহাজ চলাচল ব্যবস্থার সুরক্ষায় এ হামলা চালানো হয়েছে।বিবিসি জানিয়েছে, ইয়েমেনের […]

লেবাননে ২৪ ঘণ্টায় নিহত ২৮ স্বাস্থ্যকর্মী: ডব্লিউএইচও

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বিমান ও স্থল হামলা শুরুর পর গত ২৪ ঘণ্টায় দায়িত্বে থাকা অন্তত ২৮ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে। খবর রয়টার্সেরবৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‌‘অনেক স্বাস্থ্যকর্মী কাজে আসছে না। বোমা হামলার কারণে তারা যেখানে কাজ করে সেই এলাকা […]

ইরান বড় ভুল করেছে, এর মূল্য দেবে, নেতানিয়াহুর হুমকি

ইরানের অভূতপূর্ব মিসাইল হামলার পর মুখ খুলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলে মিসাইল ছুড়ে ইরান ‘বড় ভুল’ করেছে। তারা এর মূল্য দেবে।গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে […]

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অপরিশোধিত তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় দাম বেড়েছে বলে রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের হামলার মধ্যে ইরান মঙ্গলবার রাতে তেলআবিবে ক্ষেপণাস্ত্র ছোড়ে। তেল সরবরাহকারী অন্যতম দেশ ইরানের সামরিক পদক্ষেপে বিশ্ব উদ্বিগ্ন। এতে যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে […]

লেবাননজুড়ে ইসরায়েলের প্রাণঘাতী হামলা চলছেই, নিহত আরও ১০৫

লেবাননে নিজেদের বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দেশজুড়ে হওয়া সর্বশেষ হামলায় আরও শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক মানুষ।লেবাননের রাজনৈতিক নেতারা ইমরায়েলি এই হামলা ও হত্যাকাণ্ডকে “গণহত্যা” বলে উল্লেখ করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অবিরাম হামলার কারণে আরও একটি […]