মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রকে যে কঠোর বার্তা দিলো চীন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বৈশ্বিক পরাশক্তি এই দেশটি মাদুরো ও তার স্ত্রীকে ‘অবিলম্বে’ মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এমনকি বিষয়টি অবিলম্বে সমাধান না হলে আঞ্চলিক অস্থিরতা বাড়তে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।সংবাদমাধ্যম সিএনএন বলছে, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট […]

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়েছে: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর আগে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হচ্ছে। হামলার মুখে দেশে জরুরি অবস্থা জারি জারি করেছে ভেনেজুয়েলার সরকার। রাজধানী কারাকাস ছাড়াও মিরান্দা, আরাগুয়া ও […]

ভেনেজুয়েলায় হামলার নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনাসহ একাধিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগীমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।এরই মধ্যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে—এমন ছবিও প্রকাশ পেয়েছে।ভেনেজুয়েলার সরকার এই হামলাকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন হিসেবে প্রত্যাখ্যান ও […]

মাদক পাচার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ভেনেজুয়েলা: মাদুরো

মাদক পাচার ও তেলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে ‘যেখানেই হোক, যখনই হোক’ সংলাপে বসতে তিনি রাজি আছেন।মাদুরো সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ার কয়েক সপ্তাহ বাদে তিনি এ মন্তব্য করলেন।তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি দাবির বিষয়ে প্রশ্ন […]

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশু নিহত, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।উত্তর গাজার জাবালিয়া আল-নাজলা শহরে ইসরায়েলি বাহিনী গুলি করলে ১১ বছর বয়সী মেয়েটির প্রাণ যায়।এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নেমসাউই কবরস্থানের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে […]

ইরানে আবারও হামলা করা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা নেতানিয়াহুর

ইরানে দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। গত মাসের শেষের দিকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যান এবং সেখানেই ইরানে সম্ভাব্য দ্বিতীয় দফা হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন তিনি। এর ফলে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র হুমকি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যু ঘিরে […]

ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ— ভেতরে কী হয়েছিল জানালেন পাকিস্তানের স্পিকার

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে করমর্দন থেকে শুরু করে পুরো কথোপকথন— সবই ছিল পরিকল্পিত এবং গণমাধ্যমের জন্য দৃশ্যমান। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক। তার মতে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎটির পুরো ঘটনাই মূলত জয়শঙ্করের উদ্যোগে হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সফরে অভাবনীয় উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কথাও জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের এই স্পিকার।আজ শাহজেব […]

বেলারুশে পারমাণবিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া

বেলারুশে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলারুশে স্থাপন করা এই ক্ষেপণাস্ত্র এখন থেকে ‘কমব্যাট ডিউটি’তে রয়েছে। ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক আলোচনা চললেও নতুন এই পদক্ষেপকে বিশ্লেষকরা ওই অঞ্চলের উত্তেজনা আরও বাড়ানোর মতো ইঙ্গিত হিসেবে দেখছেন।সংবাদমাধ্যম পলিটিকো বলছে, অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দেয়া হলেও কতটি ক্ষেপণাস্ত্র সক্রিয় […]

এবার ইউক্রেনে মার্কিন সেনা আনতে চান জেলেনস্কি, পেছনে যে কারণ

রাশিয়ার আগ্রাসন ঠেকাতে আন্তর্জাতিক সমর্থন জোরদারে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইউক্রেন। এরই মধ্যে ইউক্রেনীয় ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। তবে বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করবে […]

পুতিনের বাসভবনে হামলা, হতবাক ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আরেক দফা ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। রুশ প্রেসিডেন্টের আন্তর্জাতিক বিষয়ক সহকারী ইউরি উশাকভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফোনালাপে পুতিন নভগোরোদ অঞ্চলে অবস্থিত তার রাষ্ট্রীয় বাসভবনে চালানো ইউক্রেনের সন্ত্রাসী হামলার বিষয়টি ট্রাম্পকে অবহিত করেন।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উশাকভের বরাতে তাসের খবরে বলা হয়, ফোনালাপে ট্রাম্প জানান, এই […]