আফগানিস্তানে আটকা পড়েছেন ২৭ বাংলাদেশি

তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আতঙ্কে আছেন আফগানিস্তানে থাকা বিদেশি নাগরিক ও স্থানীয় লোকজন। ফলে যে যেভাবে পারছে দেশ ছাড়ছে। এদিকে এখনও দেশটিতে অনেক বিদেশি নাগরিক আছে বলে জানা গেছে। খবর প্রকাশ হয়েছে আফগানিস্তানে আটকা পড়েছেন ২৭ জন বাংলাদেশি। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় অনেকেই আফগানিস্তান ছাড়তে পারেনি। দেশটির সবচেয়ে বড় মুঠোফোন প্রতিষ্ঠানটিতে কর্মরত […]

আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকা উচিত : চীন

আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যখন তালেবানের পুনরুত্থান হয়েছে এবং ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে তখন চীনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হলো। পাশাপাশি আফগানিস্তানকে স্বার্থ হাসিলের উপায় হিসেবে ব্যবহারের কথা প্রত্যাখ্যান করেছে বেইজিং। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে টেলিফোন আলাপে […]

পশ্চিমা বাহিনীর মিত্রদের খোঁজে ঘরে ঘরে অভিযান চালাচ্ছে তালেবান : জাতিসংঘ

ন্যাটো বাহিনী বা পূর্ববর্তী আফগান সরকারের পক্ষে কাজ করা লোকদের জন্য খুঁজছে তালেবান। এ জন্য তারা দেশটির ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতিসংঘের প্রতিবেদন থেকে জানা গেছে, তালেবান যোদ্ধারা ঘরে ঘরে শত্রুর খোঁজে যাচ্ছে, তাদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। ওই প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে, পশ্চিমা বাহিনীর সঙ্গে কাজ করা […]

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেনাবাহিনী প্রধানের

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি বৃহস্পতিবার (১৯ আগস্ট) তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে-এর সঙ্গে সাক্ষাৎ করেন।  উভয়ের সঙ্গে সাক্ষাতে সেনাবাহিনী প্রধান বলেন, তুরস্ক এবং বাংলাদেশ তথা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি প্রত্যাশা […]

হোসনি দালানের ভেতরে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

রাজধানীর হোসনি দালানের ভেতরে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হোসনি দালানের ভেতরেই তাজিয়া মিছিল বের করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত […]

কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ভারতকে প্রস্তাব তালেবানের

নয়াদিল্লিকে অবাক করে দিয়ে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভারতকে আর্জি জানাল তালেবান। তালেবানের তরফে ভারতকে এই প্রস্তাব দেন তালেবান নেতা শের মহম্মদ আব্বাস স্ট্যানিকজাই।   স্ট্যানিকজাইকে এর আগে ভারতবিরোধী হিসেবে চিহ্নিত করা হত। দোহায় তালেবানের রাজনৈতিক আলোচনাকারী দলের দ্বিতীয় মুখ্য ব্যক্তি ছিলেন স্ট্যানিকজাই। সার্বিকভাবে তালেবানি সংগঠনে তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন স্ট্যানিকজাই।দুই দিন আগেই তালেবানের দখলে চলে […]

উত্তাল আফগানিস্তান, ৩৯৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার চলতি বছর আফগানিস্তানে মানবিক ও উন্নয়ন সহায়তাকে দ্বিগুণ করে ২৮৬ মিলিয়ন পাউন্ড (৩৯৩.৩৪ মিলিয়ন ডলার) করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বুধবার রাতে এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।  ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অন্যদের প্রতি আহ্বান জানাই যে আমাদের নেতৃত্ব অনুসরণ করুন, যেন সবচেয়ে দুর্বল আফগান নাগরিকও তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা পায়।’এর […]

আফগানিস্তানে স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে : ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফগানিস্তানে মানবিক সহায়তা বিঘ্নিত করার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছে, দেশটির ভঙ্গুর স্বাস্থ্য সেবা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। দেশটি বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের জনসাধারণের জন্য জরুরি স্বাস্থ্য সেবা ও চিকিৎসাসামগ্রীর সরবরাহসহ মানবিক সহায়তার দীর্ঘ মেয়াদি সুবিধা চরম সংকটপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এ ধরনের সহায়তা কোনভাবে বাধাগ্রস্ত […]

ভারতে ফের বেড়েছে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। তবে শনাক্ত বাড়লেও গত একদিনে ভারতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে বৃহস্পতিবারও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমার ধারাবাহিকতা বজায় রয়েছে।আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত […]

ভারত ও আফ্রিকায় কোভিশিল্ডের নকল টিকায় ডব্লিউএইচওর উদ্বেগ

ভারত-আফ্রিকায় কোভিড টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সংস্করণ কোভিশিল্ডের নকল ডোজ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  বুধবার (১৮ আগস্ট) এ খবর জানিয়েছে বিবিসি । ভারত ও আফ্রিকার কর্তৃপক্ষ জুলাই থেকে আগস্টের মধ্যে ডোজগুলো জব্দ করেছে।  বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এ বিষয়ে এক বিবৃতিকে ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়, ‘ভারত ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে […]