তালেবান সরকার প্রধান কে এই মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ ?

আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর সবচেয়ে ক্ষমতাধর পরিচালনা পর্ষদ ‘রাহবার-ই-শুরা’র প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা সদস্য মোল্লা আবদুল গনি বারাদার। ইতঃপূর্বে, তালেবান সরকারের প্রধান হিসেবে বারাদারের নাম জানায় তালেবান। আর ইরানের ইসলামী সরকারের আদলে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে হায়বাতুল্লাহ আখুন্দজাদার নাম জানান তালেবানের […]
সন্তানদের দেখতে গিয়ে সমালোচিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বাবা দিবসে সন্তানদের দেখতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।করোনা মহামারি ঠেকাতে দেশের সর্বত্র লকডাউন জারি রয়েছে অস্ট্রেলিয়ায়। প্রধানমন্ত্রীর পরিবারও রয়েছে পৃথক অবস্থায়। কিন্তু বাবা দিবসে একজন বাবা হয়ে সন্তানদের থেকে দূরে থাকতে পারেননি মরিসন। সন্তানদের দেখতে এক প্রাইভেট জেটে করে ক্যানবেরা থেকে সিডনিতে উড়াল দেন তিনি।তবে পিতৃত্বের দায় থাকলেও বিষয়টি ভালো চোখে […]
আফগানিস্তানের নতুন সরকারে কে কোন দায়িত্বে

৩৩ জন মন্ত্রিসভার সদস্যের সমন্বয়ে গতকাল (৭ সেপ্টেম্বর) আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকার ও দায়িত্বপ্রাপ্ত কয়েকজন মন্ত্রীর নাম ঘোষণা করেছে তালেবান।এ সরকারের কেন্দ্রীয় মন্ত্রীসভাকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ হাসান আখুন্দ, এবং উপ-প্রধান হিসেবে থাকবেন গোষ্ঠীটির সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার। মোহাম্মদ হাসান আখুন্দ, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে তালেবানের শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ‘রেহবাড়ি শুরা’ বা নেতৃত্ব পরিষদের […]
৪১ বন্দি কারাগারে আগুনে পুড়ে অঙ্গার

ইন্দোনেশিয়ার পশ্চিমে বেনটেন প্রদেশে একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪১ বন্দি মারা গেছে। আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ। বুধবার (৮ সেপ্টেম্বর) দেশটির সরকারের মুখপাত্র ও মিডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে টাঙ্গেরাং কারাগারে সি ব্লকে আগুন লাগে। রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের […]
ভারতে বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে মেয়ে শিশুদের নগ্ন করে শোভাযাত্রা

অনাবৃষ্টির অবসানের লক্ষ্যে বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে ভারতের এক গ্রামে ছয়টি মেয়ে শিশুকে নগ্ন করে শোভাযাত্রা করা হয়েছে। মধ্য প্রদেশের বুন্দেলখন্ডের খরা-পীড়িত এক গ্রামে এই ঘটনাটি ঘটে।এনিয়ে সোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, এক খণ্ড কাঠের সাথে বাধা একটি ব্যাঙ কাঁধে নিয়ে নিয়ে এই মেয়েগুলি শোভাযাত্রার সাথে পথ হাঁটছে। স্থানীয় বাসিন্দাদের সাথে বিশ্বাস […]
মিয়ানমারে মুসলিমবিরোধী উগ্র ভিক্ষুকে মুক্তি দিলো জান্তা সরকার

মিয়ানমারের উগ্র মুসলিমবিরোধী জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষু বিরাত্থুকে মুক্তি দিয়েছে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা। সোমবার প্রকাশিত এক সামরিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, বিরাত্থুর বিরুদ্ধে সবধরণের অভিযোগ খারিজ করে তাকে মুক্তি দেয়া হচ্ছে। বর্তমানে তিনি এক সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কোন হাসপাতালে তিনি রয়েছেন বা মুক্তির পর তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু […]
আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা তালেবানের

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার চার সপ্তাহ পর সরকারের ঘোষণা এলো কট্টরপন্থি সংগঠন তালেবানের পক্ষ থেকে। তবে পূর্ণাঙ্গ সরকার গঠন না করে গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার। তালেবান নেতা মোহাম্মদ হাসান আখুন্দকে এ সরকারের প্রধান করা হয়েছে।তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) […]
ফ্লোরিডায় বন্দুক যুদ্ধে নিহত-৪

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মাসের শিশুসহ চারজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানায়, রবিবার ফ্লোরিডায় পুলিশের কাছে আত্মসমর্পণের আগে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে হামলাকারী। একপর্যায়ে হতাহতের এ ঘটনা ঘটে। হামলাকারী ব্রেয়ান রিলে মার্কিন নৌবাহিনীর […]
ইসরাইলের কারাগার থেকে পালিয়ে গেছে ৬ ফিলিস্তিনি

ইসরাইলের একটি কারাগার থেকে ফিলিস্তিন মিলিশিয়া গ্রুপের ৬ সদস্য পালিয়ে গেছে। উত্তর ইসরাইলে অবস্থিতি উচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত একটি কারাগার থেকে রাতে পালিয়ে যায় তারা। ইসরাইলের পুলিশ সোমবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, পলাতকদের ধরতে ইসরাইলের ওই অঞ্চলের রাস্তায় রাস্তায় টহল বসানো হয়েছে। পুলিশ ধারণা করছে, পলাতকরা উত্তর পশ্চিম তীরের ফিলিস্তিনি শহরের […]
গিনিতে অভ্যুত্থান : সরকার পতনের দাবি সেনাবাহিনীর

আফ্রিকার দেশ গিনিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আলফা কোন্দেকে পদচ্যুত করে ক্ষমতা দখলের দাবি করেছে দেশটির সেনাবাহিনী।রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে সরকার পতনের ঘোষণা দেন বিদ্রোহী সেনারা। এর আগে সকালেই প্রেসিডেন্ট ভবনের সামনে গোলাগুলির শব্দ শোনা যায়। এর কয়েক ঘণ্টা পরই সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক বাহিনীর সদস্যদের প্রেসিডেন্ট কোন্দেকে ঘিরে থাকতে দেখা […]