ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করলেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক। মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারপ্রধানের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর মধ্য দিয়ে গত ২০০ বছরের ইতিহাসে ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক। এর আগে, বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস রাজার সঙ্গে সাক্ষাৎ করে তার পদত্যাগপত্র জমা […]
একযোগে যুক্তরাজ্যের ৯ মন্ত্রীর পদত্যাগ

মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক। তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পরই একে একে নয়জন মন্ত্রী পদত্যাগ করেন। তারা সবাই সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অধীনে মন্ত্রিত্ব পেয়েছিলেন। পদত্যাগ করাদের মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগ। তিনিই প্রথম পদত্যাগ করেন। এরপর আইন ও বিচার মন্ত্রী ব্র্যান্ডন লুইসের পদত্যাগ করার ঘোষণা আসে। তার পদত্যাগের পর পদত্যাগ করার […]
না ফেরার দেশে ৬০ বছর গোসল না করা সেই ব্যক্তি

তরুণ বয়সে কিছু একটা নিয়ে কষ্ট পেয়েছিলেন। সেই কষ্ট থেকে ৬০ বছর গোসল করেননি আমু হাজি নামে ইরানের এক ব্যাক্তি। তিনি সন্নাসী গোছের মানুষ ছিলেন। তার গোসল না করার ঘটনা ২০১৪ সালে জানাজানি হয়। এরপর তাকে ‘বিশ্বের সবচেয়ে নোংরা মানুষের’ তকমা দেওয়া হয়েছিল।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানিয়েছে, ৬০ বছর গোসল না করা সেই ব্যাক্তি মারা […]
‘ভালোবাসার দ্বীপে’ সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত

পাপুয়া নিউগিনির ‘আইল্যান্ড অব লাভ’ খ্যাত ভালোবাসার দ্বীপে দু’টি ক্ষুদ্র জাতির মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন ১৫ জন। খবর দ্য গার্ডিয়ানের।জানা গেছে, ভালোবাসার দ্বীপে কুলুমাটা এবং কুবোমা গ্রুপের মধ্যে সোমবার থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। এই দ্বীপটি পাপুয়া নিউগিনির মিলনি বে প্রদেশে অবস্থিত। দ্য গার্ডিয়ানের সবশেষ রিপোর্টে […]
ঋষির মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হান্ট, উপ-প্রধানমন্ত্রী পদে রাব

ঋষি সুনাকের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে থেকে যাচ্ছেন প্রভাবশালী কনজারভেটিভ নেতা জেরেমি হান্ট। আর ডমিনিক রাবকে নিয়োগ দেওয়া হয়েছে উপ-প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী পদে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস ক্লেভারলি এবং প্রতিরক্ষামন্ত্রী থাকছেন বেন ওয়ালেস। খবর বিবিসির।মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ঋষি সুনাক। এরপর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়, কারা থাকছেন তার মন্ত্রিসভায়। বিশেষ করে সর্বাধিক গুরুত্বপূর্ণ […]
সরে দাঁড়ালেন জনসন, সম্ভাবনা বাড়ল সুনাকের

চলতি সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের নতুন সরকার নির্বাচনে দৌড় ঝাঁপ শুরু হয়েছে। এবারের নির্বাচনে তিনজন প্রতিযোগির মধ্যে বরিস জনসন সবচেয়ে আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত সাবেক এই ব্রটিশ প্রধানমন্ত্রী এবারের নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। রোববার স্থানীয় সময় রাতে এক বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। খবর আল জাজিরা।বরিস জনসন সরে যাওয়ার পর ক্ষমতাসীন […]
সুদানে জাতিগত সংঘর্ষে দুই দিনে নিহত-১৫০ জন

উত্তর আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নাইল প্রদেশে জাতিগত সংঘর্ষে দুই দিনে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষও রয়েছেন। সুদানের ব্লু নাইল প্রদেশে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর গত দুদিনে এ প্রাণহানির ঘটনা ঘটে।শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে […]
মাত্র ৪৫ দিন দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস প্রধানমন্ত্রিত্ব গ্রহণের মাত্র ৪৫ দিন দায়িত্ব পালন শেষে পদত্যাগ করতে বাধ্য হলেন। সূত্র: বিবিসি, আলজাজিরার। এর আগে, ডেইলি মেইল জানিয়েছিল, প্রধানমন্ত্রিত্ব বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন লিজ ট্রাস। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ অক্টোবর) কনজারভেটিভ পার্টির নীতি নির্ধারণী ১৯৯২ কমিটির প্রধানের সঙ্গে নিজের সরকারি দপ্তরে বৈঠকে বসেছিলেন ট্রাস। যুক্তরাজ্যের রাজা ৩য় চার্লসের […]
বিশ্বে করোনায় মৃত্যু আরও ৯২২ , কমেছে শনাক্ত

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ১৬৫ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৫০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২২ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ২৫০ জন। শুক্রবার (২১ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য […]
সৌদি আরবে বিশ্বের সবচেয়ে সুবিশাল খেজুর বাগান

সৌদি আরবে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান রয়েছে। সবুজ গাছে ঘেরা সুবিশাল বাগান যেন বালুর ওপর সবুজ গালিচা বিছিয়ে রাখা। প্রায় দুই লাখ খেজুরগাছ সমৃদ্ধ বাগানটি মধ্য সৌদি আরবের আল-কাসিম প্রদেশের রাজধানী বুরাইদা শহরের কাছে অবস্থিত। এর আয়তন প্রায় ৫ হাজার ৪৬৬ হেক্টর। এই বাগানে প্রায় ৪৫ ধরনের খেজুর উৎপাদিত হয়।সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ […]