যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে বাংলাদেশের রপ্তানি খাত: এডিবির সতর্কতা

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন করে বাড়তি শুল্ক আরোপের প্রস্তুতি বাংলাদেশের রপ্তানি খাতের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সাম্প্রতিক প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক, জুলাই ২০২৬’-এ এমনটিই জানিয়েছে। সংস্থাটির মতে, এই পদক্ষেপ শুধু বাণিজ্য ব্যয়ই বাড়াবে না, বরং পুরো এশীয় অঞ্চলের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি করবে।এডিবির বিশ্লেষণ […]
মাহাথির মোহাম্মদের ১০১তম জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের ১০১তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।শুক্রবার (১০ জুলাই) নিজের ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, “তুন ড. মাহাথিরকে ১০১তম জন্মদিনের শুভেচ্ছা। মহান আল্লাহর রহমতে তিনি যেন সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও তাঁর অশেষ বরকত লাভ করেন।”ড. মাহাথির মোহাম্মদ ১৯২৫ সালের ১০ জুলাই মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যের […]
মালয়েশিয়ার হালাল পণ্য রপ্তানি বেড়ে ৬৮.৫২ বিলিয়ন রিঙ্গিত

মালয়েশিয়ার হালাল পণ্যের রপ্তানি ২০২৫ সালে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৬৮.৫২ বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে, যা ২০২৪ সালের ৬১.৭৮ বিলিয়ন রিঙ্গিতের তুলনায় ১০.৯ শতাংশ বেশি।দেশটির বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মালয়েশিয়ার হালাল সনদ, শক্তিশালী শিল্প-ইকোসিস্টেম এবং সুসংগঠিত হালাল উন্নয়ন অবকাঠামোর কারণে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।মন্ত্রণালয় জানায়, হালাল রপ্তানির মধ্যে রয়েছে খাদ্য ও পানীয়, হালাল […]
তথ্য জটিলতা না থাকলে মালয়েশিয়ায় দ্রুত মিলছে ই পাসপোর্ট

সঠিক তথ্য দিলেই মালয়েশিয়ায় দ্রুত মিলছে ই-পাসপোর্ট। এমনটিই জানা গেলো হাইকমিশন সূত্রে। হাইকমিশন বলছে, শতভাগ ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়ন করছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন ও পূর্বের এমআরপি পাসপোর্টের তথ্যের মধ্যে কোনো অসামঞ্জস্য না থাকলে আবেদনকারীরা ২১ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যেই ই-পাসপোর্ট হাতে পাচ্ছেন। তবে তথ্যগত অসামঞ্জস্য বা ‘মাল্টিপল অ্যাক্টিভ’ জটিলতার কারণে কিছু আবেদন নিষ্পত্তিতে অতিরিক্ত সময় […]
ইমাম রেজার পাশে শায়িত হচ্ছেন খামেনি

দীর্ঘ এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক, জানাজা ও শোকযাত্রা শেষে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হচ্ছে। দেশটির পবিত্রতম ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারে তাকে সমাহিত করা হবে।বৃহস্পতিবার (৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ […]
কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

বুধবার রাতে ফের কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার সকালের দিকে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাদ্যম আইআরআইবি।আইআরজিসি’র বিবৃতির বরাত দিয়ে আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করে বুধবার মধ্যরাতে দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার জবাব দিতেই […]
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মালয়েশিয়া সরকার ২০২৫ সালের ১৫ মে থেকে চলতি বছরের জুন পর্যন্ত পরিচালিত মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম-এর আওতায় ১১২টি দেশের মোট ২ লাখ ৪২ হাজার ৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকইয়াতে এ তথ্য জানানো হয়েছে।মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী শামছুল আনোয়ার নাসারাহ জানান, এই কর্মসূচিতে মোট ২ লাখ ৬৪ হাজার […]
সাবেক মার্কিন বিচারককে ৫ হাজার ডলার জরিমানা

অবৈধ অভিবাসীকে ফেডারেল কর্মকর্তাদের হাত থেকে পালাতে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাবেক বিচারক হান্না ডুগানকে কারাদণ্ড না দিয়ে ৫ হাজার মার্কিন ডলার জরিমানা করেছেন আদালত।বুধবার সাজা ঘোষণার সময় আদালত এ রায় দেন। এর আগে ফেডারেল জুরি বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে।রায় ঘোষণার পর ডুগান বলেন, তিনি আদালতের শৃঙ্খলা […]
যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল।এই বরখাস্তের বিষয়টি ফিফার ডিসিপ্লিনারি প্রিভিউ বা শাস্তিমূলক তথ্যের তালিকায় প্রকাশের পর সামনে আসে। তবে সংস্থাটি এখন […]
ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

আন্তর্জাতিক ফুটবল খেলায় পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার (৮ জুলাই) বিশ্বকাপ ফুটবল খেলায় ফিফা প্রেসিডেন্টের ভূমিকা খতিয়ে দেখার জন্য বিশেষ তৎপরতা শুরু করেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি চিঠি পাঠিয়েছেন তারা বলে জানা গেছে। এপি নিউজের এক প্রতিবেদন থেকে এ […]