ইউক্রেনের ৩৬টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ক্রিমিয়ার উপর ইউক্রেনের আক্রমণ প্রতিহত করেছে এবং সংযুক্ত উপদ্বীপে ৩৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রনালয় টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, রাশিয়ান ফেডারেশনের ভূখন্ডে লক্ষ্যব তে ড্রোন ব্যবহার করে ইউক্রেনের আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।বিবৃতিতে বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রিমিয়ার উপর ৩৬টি ইউক্রেনীয় ড্রোন ‘ধ্বংস ও প্রতিহত’ করেছে। ক্রিমিয়া উপদ্বীপ […]
ঘন কুয়াশা : ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল কলকাতা-হায়দ্রাবাদ

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ১৩টি ফ্লাইট ভারতের কলকাতা, হায়দ্রাবাদ, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৩টি যাত্রীবাহী ফ্লাইট […]
ফিলিস্তিনের ভূখণ্ড হিসেবেই থাকবে গাজা : যুক্তরাষ্ট্র

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, গাজা ফিলিস্তিনের ভূখণ্ড এবং তা ফিলিস্তিনের ভূখণ্ড হিসেবেই থাকবে। হামাস ভবিষ্যতে আর এর নিয়ন্ত্রণে থাকতে পারবে না। কোনো সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলকে হুমকি দিতে পারবে না। স্থানীয় সময় মঙ্গলবার তিনি এ কথা বলেন।স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, আমরা সব সময়ই স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বলে এসেছি—গাজা ফিলিস্তিনি […]
নিউজিল্যান্ডে ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি

নিউজিল্যান্ডে ক্রিসমাস-নববর্ষের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন, যা পাঁচ বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ।বুধবার (৩ জানুয়ারি) দেশটির সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে।নিউজিল্যান্ডে সড়ক নিরাপত্তা পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএ)।এএর সড়ক নিরাপত্তার মুখপাত্র ডিলান থমসেন বলেছেন, ভালো চালকদের ক্ষেত্রেও মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তিনি চালকদের আত্মতুষ্ট না হওয়ার জন্য সতর্ক করেছেন।দেশটির সরকারি […]
হামাস নেতা হত্যা উদ্বেগজনক : জাতিসংঘ প্রধান

জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস বৈরুতে হামাসের ডেপুটি নেতাকে হত্যার বিষয়টিকে উদ্বেগজনক ঘটনা হিসেবে দেখছেন। সেখানে ইসরাইল এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘ মুখপাত্র এই কথা জানিয়েছেন।গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো বলেন, অবশ্যই এই হামলার ঘটনা প্রবাহ অত্যন্ত উদ্বেগজনক। আমি মনে করি বিস্তৃত এই অঞ্চলে (ইসরায়েল-ফিলিস্তিন) সংঘর্ষের বিপদ সম্পর্কে জাতিসংঘ মহাসচিব যা […]
ভারতের আসামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪

ভারতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন।বুধবার ভোরে দেশটির আসাম রাজ্যের দেরগাঁওয়ে এই ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বুধবার ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে ৪৫ জনকে বহনকারী একটি বাসের সংঘর্ষে হয়। ৪৫ জন যাত্রীকে নিয়ে পিকনিকের উদ্দেশে […]
আবারও উত্তপ্ত মণিপুরে গুলিতে নিহত ৪

নতুন বছরের শুরুতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যটিতে দুর্বৃত্তদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার জেরে মণিপুরের পাঁচ জেলায় কারফিউ জারি করা হয়েছে। এ ছাড়া মুখ্যমন্ত্রী বীরেন সিং মন্ত্রীদের জরুরি বৈঠক করেন।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরের প্রথম দিনে মণিপুরে […]
দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতার গলায় ছুরিকাঘাত

দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের নেতা লি জায়ে-মিউং মঙ্গলবার বন্দর নগরী বুসানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় হামলার শিকার হয়েছেন। বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ এ কথা জানিয়েছে।ইয়োনহাপ বলেছে, লির গলায় ছুরিকাঘাত করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে লিকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। এ সময় কে বা কাহারা তার গলায় ছুরিকাঘাতের স্থানে রুমাল […]
জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০

জাপানে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। দেশটি সুনামি সতর্কতা তুলে নিলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে। সোমবার দেশটিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর কয়েক ঘণ্টায় শতাধিক আফটার শক হয়েছে যেগুলোর মাত্রা ৪ এর বেশি।জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সতর্ক করেছেন যে ক্ষয়ক্ষতি ব্যাপক এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে।খবর জাপান টাইমস ও […]
গত বছর যুক্তরাজ্যে পাড়ি দিয়েছে প্রায় ৩০ হাজার অভিবাসী

২০২৩ সালে ইউরোপের বিভিন্ন দেশ থেকে চ্যানেল পেরিয়ে প্রায় ৩০ হাজার অভিবাসী যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছে। ছোট নৌকা ব্যবহার করে তারা চ্যানেলটি অতিক্রম করে। আগের বছরের তুলনায় এই সংখ্যা এক-তৃতীয়াংশের বেশি হ্রাস পেয়েছে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়।কর্মকর্তারা ২০১৮ সালে সংখ্যা প্রকাশ শুরু করার পর থেকে দক্ষিণ-পূর্ব ইংলিশ উপকূলে ২৯ হাজার ৪৩৭ […]