বিশ্ব অর্থনীতি শিগগিরই মন্দার দ্বারপ্রান্তে যাবে : আইএমএফ

তিনটি বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলে স্থবিরতা এবং মূল্যস্ফীতি পূর্বাভাসের চেয়ে বেশি হওয়ার কারণে বিশ্ব অর্থনীতি শিগগিরই মন্দার দ্বারপ্রান্তে গিয়ে পড়বে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার এ সতর্কবার্তা দিয়েছে।ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক (ডব্লিউইও) গত এপ্রিলে যে পূর্বাভাস দিয়েছিল আইএমএফ তাদের নতুন পূর্বাভাসে ২০২২ ও ২০২৩ সালের প্রবৃদ্ধি কম হতে পারে বলে জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও […]
আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হতেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে ক্ষমতার মসনদ থেকে বিদায় নিতে হয় তাকে। এরপর ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। ক্ষমতায় বসেন বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক পার্টির নেতা জো বাইডেন।এদিকে হোয়াইট হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর দেড় বছরের মধ্যে আর ওয়াশিংটনে ফেরেননি ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় […]
বিহারে এক দিনে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যের আট জেলায় গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের উত্তরাঞ্চলে বুধবার ও বৃহস্পতিবার আরও বজ্রপাতের বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য রাজ্যের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। ভারতে প্রতি বছর বর্ষার মৌসুমে বজ্রপাতে শত শত মানুষ প্রাণ হারায়। এর পেছনে […]
ভারতে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৩৬

ভারতে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। তাছাড়া এ ঘটনায় এখনো প্রায় ৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। দেশটির পাশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে। বুধবার (২৭ জুলাই) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।জানা গেছে, ভুক্তভোগী সবাই বিষাক্ত মদ পান করেছেন। তারা সবাই গুজরাটের বোটাড ও আহমেদাবাদ জেলার। যদিও রাজ্যটিতে মদের উৎপাদন ও পান […]
রাশিয়া সফরে যাচ্ছেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী ৫ আগস্ট রাশিয়া সফরে যাচ্ছেন। আজ মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর থেকে জানানো হয় এ বিষয়টি। এরদোগান ৫ আগস্ট এক দিনের সফরে রাশিয়ার পর্যটক শহর সোচিতে যাবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর রয়টার্সের। তবে এরদোগানের সফরের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর।এদিকে গত মঙ্গলবার ইরান […]
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা সফর বাতিল

শেষ সময়ে ঢাকা সফর বাতিল করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। উন্নয়নশীল আট মুসলিম রাষ্ট্রের জোট ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে আজ (মঙ্গলবার) তার ঢাকায় আসার কথা ছিল।আগামীকাল (বুধবার) এই সম্মেলন শুরু হবে। কিন্তু এর এক দিন আগে হিনা রাব্বানির সফর বাতিলের কথা জানিয়েছেন ঢাকায় পাকিস্তান হাইকমিশন। হাইকমিশন সূত্র জানায়, ঢাকায় প্রতিমন্ত্রী […]
ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী আটক

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ জুলাই) দিল্লিতে বিক্ষোভের সময় পুলিশ তাকে আটক করে।সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জিএসটি বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে তাকে আটক করা হয়। এনডিটিভি বলছে, জিএসটি বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে […]
ঋণখেলাপি থেকে বাঁচতে পাকিস্তানে রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অধ্যাদেশ

ঋণখেলাপি হওয়ার কবল থেকে বাঁচতে রাষ্ট্রীয় সম্পদ বিক্রির জন্য অধ্যাদেশ জারি করেছে পাকিস্তানের মন্ত্রিসভা। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।জানা গেছে, পাকিস্তানের মন্ত্রিসভা বৃহস্পতিবার আন্তঃসরকারি বাণিজ্যিক লেনদেন অধ্যাদেশ ২০২২ নামে একটি অধ্যাদেশ জারি করে। ওই অধ্যাদেশ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারকে বিদেশি সংস্থা এবং সরকারের কাছে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করার অনুমতি দেবে। এছাড়া আন্তঃসরকারি […]
কেনিয়ায় বাস নদীতে পড়ে নিহত-২৪

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সেতুর ওপর থেকে একটি যাত্রীবাহী বাস নদীর উপত্যকায় পড়ে গিয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কেনিয়ার সংবাদপত্র ডেইলি নেশন ও স্ট্যান্ডার্ড জানিয়েছে, রোববার সন্ধ্যায় মডার্ন কোস্ট কোম্পানির একটি বাস মেরু শহর থেকে মোম্বাসা শহরের দিকে যাওয়ার সময় থারাকা […]
ভারতের প্রথম আদিবাসী প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ

ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার (২৫ জুলাই) দেশটির রাজধানী দিল্লিতে শপথ নেন তিনি। আর এর মাধ্যমে প্রথমবারের মতো আদিবাসী প্রেসিডেন্ট পেল দক্ষিণ এশিয়ার এই দেশটি।এর আগে রোববার শেষ হয় বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের মেয়াদ। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, নতুন প্রেসিডেন্ট হিসেবে দ্রৌপদী মুর্মুর […]