ইসরায়েলি হামলার আগেই ইঙ্গিত পেয়েছিল ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে গত শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলা চালায়।ইসরায়েলের এই হামলায় ইরানে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে ইরান বলছে, ইসরায়েলি হামলার আগে তারা ‘ইঙ্গিত পেয়েছিল’। পশ্চিম এশিয়ার এই দেশটির পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন।সোমবার […]
ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: শি জিনপিং

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাঝেও ইরানকে তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় চীন সমর্থন দিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।বৃহস্পতিবার চীনা সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।বুধবার ব্রিকস সম্মেলনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অস্থিরতার মাঝেও ইরানের […]
অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল দানা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বশেষ আপডেটে ভারতীয় আবহাওয়া বিভাগ এই তথ্য জনিয়েছে।আবহাওয়া বিভাগের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট লিখেছে, উপকূলে আঘাত হানার সময় ঘুর্ণিঝড় দানার গতি কিছুটা কমবে। তখন এটি অতিপ্রবল থেকে শক্তি ক্ষয় হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে।‘অতিপ্রবল ঘূর্ণিঝড় দানা উত্তর-উত্তরপশ্চিমাঞ্চলের দিকে সরে গিয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গ […]
ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল নিষিদ্ধ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে চলাচলে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। রাজ্যটির পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এর ফলে আগামী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ সীমান্ত অঞ্চলের ৫০০ মিটার বরাবর রাতে চলাচল বন্ধ থাকবে।সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম […]
শি জিনপিং জানেন আমি খ্যাপাটে : ট্রাম্প

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিলেন বেইজিংকে। তিনি মনে করেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে চীন তাকে উসকানি করার সাহস করবে না। কেননা তিনি দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানেন যে, যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট ‘খ্যাপাটে’।ওয়াল স্ট্রিট জার্নালের সাথে কথা বলার সময় তিনি একথা বলেন। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে চীন তাকে উত্তেজিত করার […]
সিনওয়ার হত্যা নিয়ে যা জানালো ইরান ও হিজবুল্লাহ

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার হত্যা নিয়ে ইরান জানিয়েছে এতে প্রতিরোধ বাহিনীগুলোর চেতনা আরও শক্তিশালী হবে। লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধকে নতুন ও গতিশীল ধাপে নিয়ে যাওয়া হবে।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার মাস্টারমাইন্ড হিসেবে বিবেচনা করা হয় ইয়াহিয়া সিনওয়ারকে। এরপর থেকেই অবরুদ্ধ গাজায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী।যদিও হামাসের পক্ষ থেকে […]
জীবন্ত পুড়ে মারা যাওয়া সেই ফিলিস্তিনির পরিচয় মিলল

গাজা উপত্যকায় একটি হাসপাতালের আঙিনায় ইসরায়েলি হামলার পরে আগুন ধরে যায়। হামলার একটি একটি হৃদয়বিদারক ভিডিওতে ওই আগুনে এক ফিলিস্তিনি তরুণকে জীবন্ত জ্বলতে দেখা যায়। ভিডিওতে তার চূড়ান্ত মুহূর্তগুলো ধরা পড়ে। ২০ বছর বয়সী ওই তরুণের পরিচয় পাওয়া গেছে বলে আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।নিহত ওই তরুণের নাম শাবান আল-দালু। সোমবার ভোরে একটি ইসরায়েলি বিমান বাস্তুচ্যুত […]
লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থলপথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তার মধ্যেই এবার দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ দিয়েছে দখলদার দেশটি।এসব শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যেতে নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননে ব্যাপক বিমান হামলার […]
লেবাননে জাতিসংঘের প্রধান ফটক গুঁড়িয়ে দিলো ইসরায়েল

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) প্রধান ফটক গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাংক। রবিবার এমন অভিযোগ করেছে সংস্থাটির শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল। এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্য এক্সে ইউএনআইএফআইএল-এর অফিশিয়াল পেইজ থেকে জানানো হয়, লেবাননে তাদের অবস্থানের ওপর অতিরিক্ত ইসরায়েলি লঙ্ঘন রিপোর্ট করা হয়েছে। রবিবার সংস্থাটির প্রধান ফটক দিয়ে ইসরায়েলি ট্যাংক জোরপূর্বক প্রবেশ করেছে।এ […]
মহারাষ্ট্রের সাবেক মন্ত্রীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় সিদ্দিকির ছেলের অফিসের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এসময় প্রায় ছয় রাউন্ড গুলি চালায়। এর মধ্যে চারটি গুলি বাবা সিদ্দিকির শরীরে লাগে।ঘটনার সঙ্গে সঙ্গে সাবেক এ মন্ত্রীকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে। […]