যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিদ্যুৎহীন অর্ধলক্ষাধিক মানুষ

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ও নেভাদায় প্রবল তুষারঝড় আঘাত হেনেছে। শক্তিশালী এই ঝড়ের জেরে সেখানকার প্রধান প্রধান রাস্তা বন্ধ হয়ে গেছে, স্কি রিসোর্টগুলোও বন্ধ হয়েছে এবং কয়েক হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।বর্তমানে অর্ধলক্ষাধিক মানুষ বিদ্যুৎ পরিষেবার বাইরে রয়েছেন।রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি সিয়েরা নেভাদা অঞ্চলে তুষারঝড়টি গুরুতরভাবে আঘাত হেনেছে। ঝড়ের সময় এখানে বাতাসের গতিবেগ […]

গাজায় বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলল যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিমানে করে গাজায় খাদ্য ও ত্রাণসামগ্রী ফেলেছে।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম দফার জরুরি মানবিক সহায়তা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সি-১শ’ ৩০ মালবাহী বিমানে করে ত্রাণের বাক্সগুলো ফেলা হয়।এই মানবিক তৎপরতার প্রথম দফায় শনিবার ছিটমহলে খাদ্য ও ত্রাণসামগ্রীর ৩৫ হাজার বাক্স বিমানের সাহায্যে ফেলা হলো।হোয়াইট হাউস বলেছে, […]

গাজায় ইসরায়েলের বোমা হামলায় ৭ জিম্মি নিহত : হামাস

গাজা উপত্যকায় অভিযানরত ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কব্জায় থাকা জিম্মিদের মধ্যে ৭ জন নিহত হয়েছেন। এই নিহতদের মধ্যে ৪ জন ইসরায়েলি এবং ৩ জন বিদেশি নাগরিক।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা উবাইদা। কিন্তু উপত্যকার কোন এলাকায় এই ৭ […]

পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে বাইডেনকে চিঠি

পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে মার্কিন কংগ্রেসের ৩১ জন সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন। একই চিঠি তারা লিখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকেও।নির্বাচনে হস্তক্ষেপ ও জালিয়াতির তদন্ত না হওয়া পর্যন্ত পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।পাকিস্তানের ভোটাররা মাসে নির্বাচনে ভোট দিয়েছিলেন। তবে নির্বাচনের দিনে মোবাইল ইন্টারনেট বন্ধের পাশাপাশি ভোট ঘনিয়ে আসার […]

পুতিনের মন্তব্য কাণ্ডজ্ঞানহীন : যুক্তরাষ্ট্র

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু যুদ্ধের ঝুঁকির সতর্কতাকে যুক্তরাষ্ট্র ‘কান্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করে তার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন বলেছে, এই ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা পুতিনের কাছ থেকে যে এমন ‘কান্ডজ্ঞানহীন’ বক্তব্য এই প্রথমবার দেখছি, তা কিন্তু নয়। তিনি এর আগেও […]

ভারতের পশ্চিমবঙ্গের গডফাদার শাহজাহান শেখ গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের সন্দেশখালির শাহজাহান শেখ বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি সিপিএমআইয়ের রাজনীতির সঙ্গে শুরুতে যুক্ত থাকলেও পরে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হয়ে ওঠেন। এই পরিচয়ের আড়ালে তিনি যৌন নির্যাতন, ভুমিদখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম করে আসছিলেন। আসছিলেন স্থানীয়রা, তাকে অবশেষে বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হবে। তাঁকে ১৪ দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন […]

নাভালনির শেষকৃত্য শুক্রবার

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির শেষকৃত্য হবে শুক্রবার। মস্কো শহরের একটি কবরস্থানে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।ম্যারিনো জেলায় সকালে এক বিদায় অনুষ্ঠানের পর বোরিসোভস্কয়ে সমাধিতে তাকে সমাহিত করা হবে।এর আগে গত শনিবার নাভালনির মৃতদেহ তার মায়ের কাছে হস্তান্তর […]

ইউক্রেনে সেনা পাঠানোর কোন পরিকল্পনা নেই : ন্যাটো

ইউক্রেনে সেনা পাঠানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে সামরিক জোট ন্যাটো। যুক্তরাষ্ট্র ও এর প্রধান ইউরোপীয় মিত্রদেশগুলো ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে স্পষ্টভাবে তাদের অবস্থান তুলে ধরেছেন।বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।প্রতিবেদনে বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়কে অস্বীকার করেছে। ন্যাটোর সেক্রেটারি-জেনারেল বলেছেন, ইউক্রেনে সৈন্য পাঠানোর কোন পরিকল্পনা […]

ইসরায়েলের হামলায় গাজায় নিহত প্রায় ২৯ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৯,৮৭৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদিকে ইসরায়েলের এক মন্ত্রী জানিয়েছেন, যুদ্ধের আগে আরবদের সঙ্গে বাণিজ্য যেরকম ছিল এখনও সেরকমই রয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৬ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট […]

সুইডেনকে ন্যাটোতে যোগদানের অনুমোদন হাঙ্গেরির

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে হাঙ্গেরি। ফলে সুইডেনের ন্যাটোর সদস্য পদ পেতে আর কোনো বাধা রইল না।মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হাঙ্গেরির পার্লামেন্ট সোমবার এ অনুমোদন দেয় দেশটিকে। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক সংবাদ সম্মেলনে বলেন, সুইডেন ২০০ বছরের সামরিক নিরপেক্ষতাকে পেছনে ফেলতে যাচ্ছে।আমরা যা আছি এবং যা কিছুতে […]