সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩

সিরিয়ায় বিমান হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের এক কমান্ডারসহ তেহরানপন্থী নয়জন যোদ্ধাসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।মঙ্গলবার সিরিয়ার পূর্বাঞ্চলে এ হামলা চালানো হয়।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছেন, একটি হামলায় ইরানপন্থি নয় যোদ্ধা নিহত হয়ছেন। তাদের মধ্যে একজন আইআরজিসির কমান্ডার রয়েছেন। একটি উপত্যকায় তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।অন্যদিকে ইরাক সীমান্তবর্তী আলবু কামাল শহরে পৃথক এক […]

জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস স্কট কি ব্রিজ

জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সেতুতে ডুবে যাওয়ার আগে আগুন ধরে যায় এবং একাধিক যানবাহন পানিতে পড়ে যায়।মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, আই-৬৯৫ কি সেতুটি দুর্ঘটনার শিকার হয়েছে। এ জন্য ব্রিজের সমস্ত লেন উভয় […]

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ৯

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত নয়জন নিখোঁজ এবং দুই শতাধিক লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি সোমবার বলেছেন,পশ্চিম বান্দুংয়ে রোববার রাতে বন্যা ও ভূমিধসে নয়জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আরো দুজন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।বন্যা ও ভূমিধসে বেশকিছু বাড়িঘর ধ্বংস হয়েছে। প্রায় ২৫০ জনকে অস্থায়ী […]

মসজিদুল আকসায় লাখো মুসল্লির তারাবির নামাজ আদায়

ফিলিস্তিন অধিকৃত জেরুজালেম শহরের পবিত্র মসজিদুল আকসায় লাখো মুসল্লি তারাবির নামাজ পড়ছেন। গতকাল শনিবার আল-আকসা চত্বরে অনুষ্ঠিত এশা ও তারাবির নামাজে অর্ধলক্ষাধিক মুসল্লি নামাজ পড়েছেন। অবশ্য মসজিদে প্রবেশে আগের মতো ইসরায়েলি পুলিশের কঠোর বাধাবিপত্তি অব্যাহত রয়েছে।শুক্রবার রাতে লক্ষাধিক মুসল্লি তারাবির নামাজে উপস্থিত ছিলেন।একই দিন ইসরায়েলি বাধার মধ্যেও জুমার নামাজে অংশ নেন ১ লাখ ২০ হাজার […]

মস্কো হামলায় নিহত বেড়ে ১৪৩

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যু হয়েছে।শনিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।এদিকে, ভয়াবহ এই হামলার ঘটনায় ইতোমধ্যে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করছে দেশটির নিরাপত্তা বাহিনী।রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। এ […]

বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে আনা হয়েছে ভারতে

ভারত অভিযুক্ত ৩৫ সোমালি জলদস্যুকে শনিবার মুম্বাইয়ে নিয়ে এসেছে। নৌ কমান্ডোদের হাতে গ্রেপ্তার হওয়ার কয়েক দিন পর তাদের মুম্বাই আনা হলো।নৌ কমান্ডোরা এসব জলদস্যুর ছিনতাই করা একটি বড় জাহাজ এবং সেখান থেকে বেশ কয়েকজন জিম্মিকে উদ্ধার করেছে।মাল্টিজ পতাকাধারী এমভি রুয়েন গত ডিসেম্বরে ছিনতাই হয়। ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো সোমালি জলদস্যু কোনো পণ্যবাহী জাহাজ […]

ভারতে নির্মাণাধীন সেতু ভেঙে নিহত ১, আটকা ৩০ শ্রমিক

নির্মাণাধীন সেতু ভেঙে তার নিচে চাপা পড়েছে ৩০ জন। এ ছাড়া এ ঘটনায় নিহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে সুপোলে কোসি নদীর উপর নির্মাণাধীন সেতুটি ভেঙে পড়ে।সুপোল জেলার আধিকারিক কৌশল কুমার জানান, ভেজা-বাকাউরের মধ্যে মারিচার কাছে নির্মাণাধীন সেতুর একটি অংশ ভেঙে পড়লে একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। […]

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া।স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেশটির জাভা দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে।ভূমিকম্পের জেরে পূর্ব জাভা ও এর রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলিতে ভূকম্পন অনুভূত হয়েছে।ভূমিকম্পের সময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত […]

গাজা ইস্যুতে সৌদি প্রিন্স-ব্লিঙ্কেন বৈঠক

গাজা ইস্যুতে সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার (২০ মার্চ) জেদ্দায় তাদের মধ্যে আলোচনা হয়।সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমান ও ব্লিঙ্কেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধসহ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। অঞ্চলের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়েও এই দুজনের মধ্যে আলোচনা হয়েছে।ব্লিঙ্কেন বর্তমানে মধ্যপ্রাচ্য […]

যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যপ্রাচ্য সফরে অ্যান্টনি ব্লিঙ্কেন

ইসরায়েল-হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার মধ্যপ্রাচ্যে সফরে আসার কথা রয়েছে।গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিশ্চিত করার ব্যর্থ প্রচেষ্টার পর, গত সপ্তাহে মুসলমানদের পবিত্র মাস রমজান শুরু হওয়ায় প্রধান মধ্যস্থতাকারী কাতারের উদ্যোগে নতুন করে আরেক দফা আলোচনা শুরু হয়েছে।গাজাজুড়ে যুদ্ধ অবসানের কোন চিহ্ন ছিল না। ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার বেশিরভাগ অংশ […]