সুমুদ ফ্লোটিলা’র শেষ জাহাজটিও আটক করলো ইসরায়েলি সেনারা

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া বৈশ্বিক সমুদ্রযাত্রা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ জাহাজ ‘ম্যারিনেট’ও আটক করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা শক্তি প্রয়োগ করে পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিতে উঠে পড়েছে।জানা গেছে, ম্যারিনেটে ৬ জন ক্রু ছিলেন। এটিই ফ্লোটিলার ৪৪টি জাহাজের বিশাল বহরের শেষ সক্রিয় নৌযান, যা গাজার অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ নিয়ে […]

ইসরায়েলের হাতে আটক গাজামুখী নৌযান, প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ

গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে বাধা দেয়ার ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে ইউরোপের বিভিন্ন শহরে। বুধবার রাত থেকেই সড়কে নেমেছেন ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও বেলজিয়ামের ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা।বুধবার সন্ধ্যার পর ভূমধ্যসাগরের গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৩টি নৌযানের মধ্যে ১৩টিকে আটকে দেয় ইসরায়েলের নৌবাহিনী। আটক এসব […]

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০, অভিযোগ ভারতের দিকে

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩২ জন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোয়েটায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আধাসামরিক বাহিনী-এফসি সদর দফতরের কাছে এক ব্যস্ত সড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ঘটনাটির নিন্দা […]

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত প্রায় ৬০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৬০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯।বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেবু দ্বীপের হাসপাতালগুলিতে আহত রোগীরা ভিড় জমাচ্ছেন। সেখান বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরি […]

হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারে বিমান অভিযান পরিচালনার জন্য অনুতপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুলরহমান আল থানির কাছে ক্ষমা চাওয়র পাশাপাশি ভবিষ্যতে কাতারে আর কখনও হামলা করা হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি নেতানিয়াহুর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। সেখানে বলা হয়েছে, […]

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের এ প্রস্তাবে ২০ দফা রয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে এ প্রস্তাব প্রকাশ করা হয়। এটি গাজায় ইসরায়েলের যুদ্ধ তাৎক্ষণিকভাবে থামাতে পারে বলে দাবি করেছে হোয়াইট হাউস।যদি উভয় পক্ষ এই পরিকল্পনা বা প্রস্তাব গ্রহণ করে, তবে যুদ্ধ তাৎক্ষণিক শেষ […]

যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, নিহত ৫

যুক্তরাষ্ট্রে গির্জার ভেতর বন্দুক হামলার ঘটনায় চার জন নিহত ও আটজন হয়েছেন আহত। এ ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারীও।বেপরোয়াভাবে গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নিসংযোগ করে হামলাকারী। এতে ভবনটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে এ ঘটনা ঘটে।খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য রোববার বিশেষ পবিত্র দিন। ধর্মবিশ্বাসী […]

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথিরা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে।টাইমস অব ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম […]

সৌদিকে ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ বললেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

সৌদি আরবকে ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ হিসেবে অভিহিত করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। একইসঙ্গে তিনি হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের সঙ্গে সৌদির সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।শনিবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরির সঙ্গে আলোচনার পর বৈরুতে এক সংবাদ সম্মেলনে আলী লারিজানি বলেন, ‘আমি সৌদি আরবের […]

১২ দিনের সংঘাতে নিহত হয় ১৬ জনের বেশি ইসরায়েলি পাইলট: খামেনেয়ির সামরিক উপদেষ্টা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির সিনিয়র সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম-সাফাভি বলেছেন, ইহুদিবাদী সরকারের ইরানের ওপর শুরু করা আক্রমণ এবং এরপর তেহরানের প্রতিক্রিয়ার ফলশ্রুতিতে সৃষ্ট ১২ দিনের সংঘাতে ১৬ জনেরও বেশি ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন।রোববার (২৮ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের এই জেনারেল বলেন, ‘সংঘাতের […]