আমাজনের রহস্যময় ‘গর্তমানব’ অধ্যায়ের সমাপ্তি

শেষ হলো ব্রাজিলের আমাজন বনাঞ্চলে বাস করা রহস্যময় এক ‘গর্তমানব’ অধ্যায়। একটি উপজাতি সম্প্রদায়ের শেষ ব্যক্তি ছিলেন তিনি, তাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গতম মানুষ।আদিবাসী সংস্থা ফুনাইয়ের বরাতে সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে সোমবার তার মৃত্যুর খবর দেয়া হয়েছে। দীর্ঘ ২৬ বছর আগে বলিভিয়া সীমান্তের কাছে আমাজনের গভীরে ব্রাজিলের রন্ডোনিয়া রাজ্যে গর্ত খুঁড়ে থাকতে শুরু করেন […]
মিয়ানমার থেকে হাজারো শরণার্থী কেন মিজোরাম যাচ্ছেন ?

মিয়ানমারের সাথে ভারতের মিজোরাম রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত বলতে একটা পাহাড়ি নদী, টিয়াউ। এখন ভরা বর্ষায় পানিতে টইটম্বুর, তবে বছরের অন্য সময় পায়ে হেঁটেই পেরোনো যায় এই ছোট্ট তিরতিরে জলাধারটি।দুদেশের মধ্যে এখানে সীমান্ত স্বাভাবিক অবস্থায় একেবারেই শিথিল। দুপারের মানুষের মধ্যে এমনিতে যাতায়াতও বেশ অবাধ- মিয়ানমারের সফট ড্রিঙ্ক বা বিয়ার খুব সহজেই মেলে ভারতের দিকে বাজারে। এমনকী […]
কলম্বিয়ায় ২ সাংবাদিককে গুলি করে হত্যা

কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি মহাসড়কে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। স্থানীয় সময় রোববার ওই দুই সাংবাদিক গাড়ি নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন। তাদের ওপর মোটরসাইকেল থেকে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। কলম্বিয়া পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ জানিয়েছে, নিহত দুই সাংবাদিক হলেন লেইনার মন্টেরো এবং ডিলিয়া কনট্রেরাস। লেইনার একটি অনলাইন রেডিও […]
নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার বিপুল পণ্য কিনছে যুক্তরাষ্ট্র !

বিশ্বকে বোকা বানিয়ে নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ পণ্য কিনছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন বলছে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর প্রতিদিনই রাশিয়ার পণ্যবাহী জাহাজ ভিড়ছে যুক্তরাষ্ট্রের কোনো না কোনো বন্দরে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করে প্রতিমাসে ১০০ কোটিরও বেশি মার্কিন ডলার আয় করছে রাশিয়া।চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু […]
একই সঙ্গে কোভিড, মাঙ্কিপক্স ও এইচআইভিতে আক্রান্ত যুবক!

করোনাভাইরাসের প্রকোপ এখনও বিশ্ব জুড়ে চলমান। এর মধ্যেই জু়ড়েছে মাঙ্কিপক্সের আতঙ্ক। জোড়া ভাইরাসের দাপাদাপিতে উদ্বেগের আবহ বিশ্বের নানা প্রান্তে। এই প্রেক্ষাপটে এ বার একসঙ্গে কোভিড, মাঙ্কিপক্স এবং এইচআইভি ভাইরাসে সংক্রমিত হলেন এক ব্যক্তি। এই প্রথম এ ধরনের ঘটনা প্রকাশ্যে এল।৩৬ বছর বয়সি এক জন ইতালীয় পুরুষ স্পেন থেকে ভ্রমণ সেরে ফিরে আসার পর তার শরীরে […]
বিশ্বের প্রথম কফিমন্ত্রী হলেন জো কুলি

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে কফিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। ফলে বিশ্বের এই প্রথম কোনো দেশে কফিবিষয়ক মন্ত্রী নিয়োগ দেওয়া হলো।চলতি মাসে বিতর্কিত এক নির্বাচনে জয়ী হন পাপুয়া নিউগিনির বর্তমান প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে। গত মঙ্গলবার তিনি নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন। তার মন্ত্রিসভায় নতুন দুটি পদ রাখা হয়েছে। এর একটি হচ্ছে, কফিমন্ত্রী ও আরেকটি পাম তেলবিষয়ক […]
ইউক্রেন ছেড়ে রাশিয়ায় আসা লোকদের আর্থিক সুবিধা দেবেন পুতিন

ইউক্রেন ছেড়ে রাশিয়ায় আসা লোকজনের জন্য আর্থিক সুবিধার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার আর্থিক সুবিধা প্রবর্তন সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেন তিনি।ডিক্রিটির আওতায় পেনশনভোগী, অন্তঃসত্ত্বা, প্রতিবন্ধী ব্যক্তিরাও আর্থিক সুবিধা পাবেন। খবর রয়টার্সের ডিক্রি অনুযায়ী, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে যারা ইউক্রেন ভূখণ্ড ত্যাগ করে বাধ্য হয়ে রাশিয়ায় এসেছেন, তাদের মাসে ১০ হাজার রুবল […]
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা

ইউক্রেন ও রাশিয়া শনিবার জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নতুন করে গোলাবর্ষণের জন্য পরস্পরকে অভিযুক্ত করেছে, এ ঘটনায় কেন্দ্রের ইউক্রেনীয় অপারেটর তেজস্ক্রিয় ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাপোরিঝিয়া প্লান্টটি মার্চের শুরু থেকে রাশিয়ান সেনাদের দখলে রয়েছে।এনারগোদার শহরে অবস্থিত ইউরোপের বৃহত্তম এই প্লান্টের আশেপাশে রকেট হামলার জন্য কিয়েভ ও মস্কো বারবার একে অপরকে দোষারোপ […]
বিশ্বের কাছে বন্যার্তদের জন্য সাহায্য চেয়েছে পাকিস্তান

পাকিস্তানের উত্তর-পশ্চিমে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে নদীগুলোর বাঁধ ভেঙে গেছে। বন্যার কারণে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। সারাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পাকিস্তান আন্তর্জাতিক সহায়তার আবেদন করছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্যরা বর্ষার দুর্যোগের আবেদনে সহযোগিতা করেছে। কিন্তু আরও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন। সালমান সুফি বলেন, জুন […]
তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ, ফের উত্তেজনা

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রবিবার (২৮ আগস্ট) তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাত্রা করেছে দুটি মার্কিন যুদ্ধ জাহাজ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষধের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর প্রথমবার যুদ্ধ জাহাজ পাঠানোর কথা জানিয়েছে মার্কিন নৌ বাহিনী। খবর দ্য গার্ডিয়ানের।যুক্তরাষ্ট্রের ৭তম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ক্রুজার ‘ইএসএস অ্যান্টিটাম’ এবং ‘ইউএসএস চ্যান্সেলরসভিল’ রুটিন অনুযায়ী তাইওয়ান প্রণালীর […]