মরক্কোর উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ৪৩

মরক্কোর উত্তরাঞ্চলীয় তজা নগরীর কাছে মহাসড়কে মঙ্গলবার ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। বাসটি উল্টে যাওয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আহতদের তজা নগরীর একটি হাসপাতালে নেয়া হয়েছে এবং দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। মরক্কোর সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, দেশটিতে […]

কলম্বিয়ায় বিদ্রোহী দুই দলের সংঘর্ষে নিহত-১৮

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। মূলত দেশটির পরস্পর-বিরোধী সশস্ত্র বিদ্রোহী দলগুলোর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে।দেশটির সরকার জানিয়েছে, রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-র সাবেক সদস্য এবং মাদক পাচারের সঙ্গে যুক্ত আরেকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। আজ সোমবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে […]

ফের হামলার ঝুঁকি, তবুও লং মার্চে যোগ দেবেন ইমরান

সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্য লং মার্চ শুরু করে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ। কিন্তু লং মার্চ চলাকালে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হন। এরপর এই পদক্ষেপ স্থগিত থাকলেও আবারও শুরু হতে যাচ্ছে ২৬ নভেম্বর। তবে আবারও হামলার ঝুঁকি সত্ত্বেও লং মার্চে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। খবর জিও নিউজের।এর আগে গোয়েন্দা […]

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত-২০

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সোমবার রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন। এছাড়া এই প্রদেশের শত শত বাড়িঘর ভেঙে পড়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় দুই ডজন মানুষ […]

ভারতে প্ল্যাটফর্মে উঠে গেলো মালবাহী ট্রেন, নিহত-৩

ভারতের ওড়িশার কোড়াই স্টেশনে মালবাহী ট্রেন  লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন।আজ সোমবার (২১ নভেম্বর) সকালে ওড়িশার কোড়াই স্টেশনে অপেক্ষা করছিলেন যাত্রীরা। সে সময় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মের ওপরে উঠে যায়। ভারতের পূর্ব উপকূলীয় রেলের পক্ষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওড়িশার ভদ্রক রেল ডিভিশনের ভদ্রক-কপিলাস রোড রেল সেকশনের কোড়াই স্টেশনে […]

মালয়েশিয়ায় নিজের আসনেই হারলেন মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনে নিজের আসনেই হেরে গেলেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শনিবার (১৯ নভেম্বর) ল্যাংকাউইয়ের বাসিন্দারা পেরিকটান ন্যাশনাল (পিএন) দলকে ভোট দিয়ে জিতিয়েছেন। মাহাথির ভোট পেয়েছেন মাত্র সাড়ে ৪ হাজার! খবর আল জাজিরা১৯৬৯ সালের পর মালয়েশিয়ার সংসদ নির্বাচনে এই প্রথম পরাজয়ের স্বাদ পেলেন ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। তিনি ভোট পেয়েছেন মাত্র ৪ হাজার […]

কিয়েভ সফরে ঋষি সুনাক, ৫০ মিলিয়ন ইউরো প্রদানের প্রতিশ্রুতি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনাক প্রথমবারের মতো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলাকালে কিয়েভ সফরে গেলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করার জন্য ৫০ মিলিয়ন ইউরো প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন ঋষি সুনাক।শনিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যান। এসময় ঋষি সুনাক বলেন, ইউক্রেনের জন্য গভীরভাবে মর্মাহত তিনি। যুক্তরাজ্য […]

ঝুলন্ত পার্লামেন্টের পথে মালয়েশিয়া

বিভিন্ন আসনের প্রাপ্ত ফল মালয়েশিয়ায় ঝুলন্ত পার্লামেন্টেরও ইঙ্গিত দিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান ২২২ আসনের পার্লামেন্টের ৮২টি নিজেদের ব্যাগে ভরতে পেরেছে। তাদের পেছনে রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের পারিকাতান ন্যাশনাল, তারা পেয়েছে ৭২টি আসন।প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোটের ভরাডুবি হয়েছে; তারা পেয়েছে এখন পর্যন্ত মাত্র ৩০টি আসন। স্বাধীনতার পর ছয় […]

ইউক্রেনের হামলায় ৬০ রুশ সেনা নিহত

খেরসনে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার আর্টিলারি হামলায় রাশিয়ার অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছেন। চলতি সপ্তাহে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। শনিবার আল-জাজিরার খবরে বলা হয়েছে, এ নিয়ে চার দিনের মাথায় দ্বিতীয়বারের মতো এক হামলায় বহুসংখ্যক রুশ সেনা হতাহতের দাবি করল ইউক্রেন। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় বলেন, তাদের বাহিনী […]

নতুন সংসদের জন্য নেপালি জনগণ ভোট দিচ্ছেন

বয়স্ক রাজনৈতিক অভিজাতদের প্রতি জনসাধারণের হতাশা এবং দেশটির বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির প্রতি উদ্বেগের মধ্যে দিয়ে একটি নতুন সংসদের জন্য নির্বাচনী লড়াইয়ে নেপালি ভোটাররা আজ রোববার ভোট দিতে শুরু করেছে।ক্ষমতার সুবিধাভোগীদের বেশিরভাগই যারা এক বছরেরও কম সময় দায়িত্বপালনের সুযোগ পেয়েছেন, এমন প্রধানমন্ত্রীদের বারবার সুবিধা নেওয়ার প্রবণতা এবং নির্বাচনী বেচাকেনার সংস্কৃতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে […]