বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে না কমার ব্যাখ্যা জানালেন বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমে আসলেও দেশের বাজারে দাম কমছে না। উল্টো প্রস্তাব উঠেছে তেলের দাম আরও বাড়ানোর। বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় এর সুফল পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন বিষয়টি খতিয়ে দেখা হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে […]

টিআইবির মন্তব্য : দেশে সাংবাদিকতা কঠিন হয়ে উঠছে !

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গতকাল (বুধবার ১০ আগস্ট) সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে মন্তব্য করে বলেন, বাংলাদেশে সাংবাদিকতা কঠিন হয়ে উঠছে। তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সম্প্রতি ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। মূলত, এটি গণমাধ্যমের কণ্ঠরোধের অপপ্রয়াস। বাংলাদেশ সাংবাদিকতা কঠিন হয়ে উঠছে। বিবৃতিতে তিনি আরও বলেন, […]

দেশে ডিজেল আছে ৩০ দিনের, অকটেন-পেট্রল ১৮ দিনের: বিপিসি

দেশে ৩০ দিনের ডিজেল, ১৮ দিনের অকটেন ও পেট্রল মজুত আছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ বুধবার (১০ আগস্ট) রাজধানীর কারওয়ানবাজারে বিপিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বিপিসি চেয়ারম্যান বলেন, প্রায় সব ফিক্সড ডিপোজিট ভেঙে আমদানি ব্যয় মেটাতে হচ্ছে। তিনি আরও বলেন, দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে ৬ টাকা লোকসান […]

বিদ্যুৎ-জ্বালানি, তেল-গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জ্বালানির নিরবচ্ছিন্ন যোগান নিশ্চিত করতে গ্যাস ও তেল অনুসন্ধান কার্যক্রম বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের সর্বোত্তম ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।মঙ্গলবার (৯ আগস্ট) ‘জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ২০২২’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি বছরের […]

বঙ্গমাতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত : স্পিকার

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আগামী দিনের নারীদেরও জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে […]

আশুরা : শোক আর মাতমে শেষ হলো তাজিয়া মিছিল

মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল ধানমন্ডি গিয়ে শেষ হয়েছে।মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০টায় করোনার প্রভাবে দুই বছর বন্ধ থাকার পর এ বছর পুনরায় রাজধানীর হোসেনী দালান থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি চকবাজার, লালবাগ, আজিমপুর-নিউমার্কেট হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয়। তাজিয়া মিছিল […]

জ্বালানি দামবৃদ্ধি: লঞ্চভাড়া বাড়াতে ৮ ধাপের প্রস্তাব

জ্বালানি তেলের দামবৃদ্ধির ফলে লঞ্চভাড়া বাড়াতে আট ধাপের প্রস্তাব দিয়েছে এ সংক্রান্ত ওয়ার্কিং কমিটি।কমিটি সরকারের কাছে ১৯, ২২, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪২ ও ৫০ শতাংশ হারে ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে। এর মধ্য থেকে অনুমোদন দেওয়া হবে একটি প্রস্তাব। নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।মঙ্গলবার (৯ আগস্ট) আশুরার ছুটি থাকায় […]

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পেলেন ৫ নারী

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচ বিশিষ্ট নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২২ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ পদক দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে […]

চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে প্রাধান্য পাবে যেসব বিষয়

আগামী ৬ আগস্ট দুই দিনের সফরে ঢাকা আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই। সফরে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে।পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ছাড়াও আন্তর্জাতিক ও বহুপক্ষীয় বিষয়েও আলোচনা হতে পারে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে […]

জন্মসনদ দিতে গড়িমসি করলে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা

জন্মসনদ দিতে গড়িমসি বা হয়রানি করলে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীরকে নির্দেশনা দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, তথ্য সংগ্রহ হালনাগাদ কার্যক্রমে কোনো জনপ্রতিনিধি আবেদনকারীর জন্ম নিবন্ধন সনদ ইস্যু না করলে […]