জাতীয় পরিচয় নিবন্ধন আইনের খসড়া নীতিগত অনুমোদন

জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২২-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে মন্ত্রিসভা আইনটি রিভিউ করে আবারও উপস্থাপন করতে বলেছে।এ জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে রিভিউ করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নিবন্ধন আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে […]

মধুমতী ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলে দেশের প্রথম ছয়লেনের মধুমতী সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করেছেন। আজ সোমবার তিনি দুপুর ১টা ১০ মিনিটে তার কার্যালয়ের চামেলী হল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকায় নিযুক্ত জাপান ও সৌদি আরবের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি […]

আজ মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করবেন আজ সোমবার (১০ অক্টোবর)। তিনি দুপুর ১২টায় তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতু দুটি উদ্বোধন করবেন।জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর উপর ৬৯০ মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মিত হয়েছে, যা […]

কাল মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু আগামীকাল (সোমবার) উদ্বোধন করবেন।দুপুর ১২টায় তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতু দুটি উদ্বোধন করবেন তিনি।জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর ওপর ৬৯০ মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মিত হয়েছে যা স্থানীয়ভাবে কালনা সেতু নামে […]

দেশের প্রথম ৬ লেনের সেতুর উদ্বোধন কাল

আগামীকাল (সোমবার) উদ্বোধন হতে যাচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর উপর নির্মিত বাংলাদেশের প্রথম ৬ লেনের সেতু। এই সেতুটির নামকরণ হয়েছে ‘মধুমতি সেতু’।ভার্চুয়াল মাধ্যমে এ সেতু’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ইতোমধ্যে এ সেতুর সকল কাজ শেষ হয়েছে। এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সহজেই পণ্য আমদানি ও রপ্তানি করা যাবে। যান […]

মহানবীর আদর্শ হতে পারে বিশ্বের সংঘাত-সংঘর্ষ নিরসনে সহায়ক : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ ও বিচক্ষণতা বর্তমান বিশ্বে জাতিতে জাতিতে সংঘাত-সংঘর্ষ নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে।রোববার (৯ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। এতে রাষ্ট্রপতি বলেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)’র জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সারাবিশ্বের […]

বিদ্যুৎ নিয়ে মূল সংকট কেটে গেছে : নসরুল হামিদ

মঙ্গলবার দুপুর ২টা ৪ মিনিটে শুরু হওয়া বিদ্যুৎ বিপর্যয়ের পর পরিস্থিতি এখন স্বাভাবিক। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে রাত ৯টার মধ্যে গ্রিড রিস্টোর করা সম্ভব হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১০টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এমন কথা জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি লিখেছেন, “সম্মানিত গ্রাহকবৃন্দ- ঢাকা, […]

ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে খেলার মাঠের বিকল্প নেই: মেয়র আতিক

ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের জন্য খেলার মাঠের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।বৃহস্পতিবার সকালে মিরপুর-১১ এর প্যারিস রোড সংলগ্ন মাঠ উদ্ধার করে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার সকালে মিরপুর ১১ এর প্যারিস রোড সংলগ্ন খেলার মাঠ পুনঃরুদ্ধারের দাবিতে কয়েকটি স্কুল,কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাসহ স্থানীয় জনতা মাঠে সমবেত হয়ে অনশন করে। […]

দেশের প্রতিটি মণ্ডপে চলছে দেবী বরণের প্রস্তুতি

শারদীয় দুর্গোৎসবের বাদ্য বাজলো বলে। মহালয়ায় দেবীর আবাহন শেষে মণ্ডপে মণ্ডপে এখন অপেক্ষা। দুর্গা আসছেন মর্ত্যলোকে। দম ফেলার অবসর নেই প্রতিমা শিল্পী আর আয়োজকদের। রঙতুলির আঁচড় শেষে প্রতিমা মণ্ডপে নেয়ার অপেক্ষা। বাজবে ঢাকের বাদ্য। আর, উৎসবের দিনগুলোকে নির্বিঘ্ন রাখতে প্রস্তুতি সেরেছে প্রশাসনও। শরতের কাশের দোলায় আর মেঘের ভেলায় বাজছে উৎসবের সুর। শারদীয় দুর্গোৎসবের শেষ মুহুর্তের […]

মোহাম্মদপুরে ১৪তলার তিনটি আবাসিক ভবন করবে সরকার

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এস্টেটের আসাদ এভিনিউতে (গৃহায়ন কনকচাপ) তিনটি ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ করবে সরকার। এজন্য ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি ৩৬ লাখ টাকা। এই নির্মাণ কাজ দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।বুধবার (২৮ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন […]