ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সাড়ে ৭ হাজার কোটি টাকার ক্ষতি

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ৭ হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ ৯ হাজার ২৫২ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী সমন্বিত এ ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১৩ জুন) ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী […]
আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

আজ ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি ঘিরে বাংলাদেশের এবারের প্রতিপাদ্য ‘শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি’।দিবসটি পালন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় বেসরকারি উন্নয়ন […]
অনেক বড় জায়গা থেকে তদবির হচ্ছে : এমপি আনারের মেয়ে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অনেক বড় জায়গা থেকে তদবির হচ্ছে বলে দাবি করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বুধবার (১২ জুন) দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।আনারকন্যা ডরিন বলেন, অনেক বড় জায়গা থেকে তদবির হচ্ছে। তদবিরের চাপে তদন্ত প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয়। […]
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে কারওয়ান বাজার রেললাইন সংলগ-শুকটি পট্টিতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে […]
বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাতের সময় নির্ধারণ

প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে। প্রতি এক ঘণ্টা পরপর তিনটি এবং শেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি […]
সবসময় আমি বাংলাদেশকে নিয়ে ভাবি : ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বলেছেন যে তিনি সর্বদা বাংলাদেশের কথা স্মরণ করেন এবং চিন্তা করেন।তিনি বলেন, ‘বাংলাদেশ হাইকমিশন আমার বাড়ি থেকে জিমে যাওয়ার পথে পড়ে এবং এটি আমাকে সর্বদা বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। আমি সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবি।’গতকাল রোববার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব […]
ঈদে ট্রেনের ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষে এবার ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করল বাংলাদেশ রেলওয়ে।সোমবার সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। চলবে ১৪ জুন পর্যন্ত।আজ বিক্রি হচ্ছে ২০ জুনের টিকিট, ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ […]
সরকারকে ব্যাংক থেকে ঋণ নেওয়া কমাতে হবে : স্বতন্ত্র এমপি জাহেদী

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী বলেছেন, ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমাতে হবে। সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যায়। এতে শিল্প বাণিজ্যের অগ্রগতি বিঘ্নিত হয়। কর্মসংস্থান সৃষ্টি হয় না।রোববার (৯ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।নাসের শাহরিয়ার […]
একজনকে গাড়িতে তুলে নিয়ে গেলো, আরেকজন দৌড়াচ্ছেন পিস্তল হাতে

রাজধানীর মতিঝিলে এক ব্যক্তিকে মারধর করে অপহরণের অভিযোগ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে এ ঘটনা ঘটে।জানা যায়, একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।পুলিশ সূত্র জানায়, এ ঘটনার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। একটি […]
মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন তার বন্ধু হৃদয় (২০)।শুক্রবার (৭ জুন) পুলিশ এই তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা […]