সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার।বিকেল ৩টায় সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।মঙ্গলবার সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। […]

বাংলাদেশকে সমৃদ্ধ ও নিরাপদে রাখতে পুলিশ সচেষ্ট থাকবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‌সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ সদা সচেষ্ট থাকবে।আগামীকাল থেকে শুরু হওয়া ‘পুলিশ সপ্তাহ ২০২৪’ উপলক্ষে আজ সোমবার এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।সাহাবুদ্দিন বলেন, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও […]

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ৫০ নারী, গেজেট আজ

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার না করায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের ৫০ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশিত হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার।প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে মুনিরুজ্জামান তালুকদার বলেন, ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত […]

মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

সারাদেশে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শবেবরাত। মুসলমানদের কাছে এই রাত ভাগ্য রজনী হিসেবেও বিবেচিত হয়। তাই মসজিদগুলোতে মহান আল্লাহর নৈকট্য লাভ ও ক্ষমার আশায় ঢল নেমেছে মুসল্লিদের। কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া ও মোনাজাত করে সময় পার করছেন তারা।আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবেবরাত বলে গণ্য করা হয়। […]

স্পিকারের সঙ্গে গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে যুক্তরাজ্যের লন্ডনস্থ গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালক ম্যাট কার্টার সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎকালে তাঁরা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সংরক্ষিত মহিলা আসন, জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ, সংসদীয় স্থায়ী কমিটিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে নারী ও যুব ক্ষমতায়ন, রাজনীতিতে […]

ভাষা আন্দোলন দমাতে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে কারান্তরীণ রাখে : জয়

ভাষা আন্দোলনের গতিবেগ দমিয়ে রাখতে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারান্তরীণ করে রাখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক ও তার ছেলে উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় ভেরিফাইড ফেসবুক পেজে করা পোস্টে এসব কথা লেখেন প্রধানমন্ত্রীপুত্র।জয় লিখেছেন, ‘পাকিস্তানের শাসকগোষ্ঠীর দুঃশাসন ও শোষণের শৃঙ্খল ভেঙে […]

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান অমর একুশে ফেব্রুয়ারি ও ‍আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে […]

ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে আলোচনার জন্য ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন কোনো কর্মকর্তার এটিই প্রথম সফর। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আফরিন আখতার আগামী শনিবার বাংলাদেশ সফরে আসতে পারেন। তাঁর সফর হতে পারে তিন দিনের। এ সফরে বাংলাদেশ ছাড়াও মিয়ানমারসহ পুরো […]

২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সন্ধ্যা থেকে বন্ধ থাকবে যেসব রাস্তা

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।ডিএমপি জানায়, অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ সুশৃঙ্খলভাবে পালনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২১ […]

রাখাইনের বাংলাদেশ মিশনের সবাইকে ইয়াঙ্গুনে স্থানান্তর

মিয়ানমারের রাখাইনের সিত্তের বাংলাদেশ মিশন থেকে কূটনীতিকসহ সকল কর্মকর্তা কর্মচারীদের ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে। সব মিলিয়ে দুই দফায় মিশনের ১১ জনকে ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে।মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সিত্তের বাংলাদেশ মিশনের সবাই নিরাপদে ইয়াঙ্গুনে পৌঁছেছেন। তারা নিরাপদে এবং ভালো আছেন। গত রোববার পরিবারের সদস্যসহ তিনজনকে সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার পরিবারের সদস্যসহ […]