স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্য-অযোগ্যতাটা তৈরি করে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন আমাদের আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা, সবকিছু নিয়ে ঠিক করবে যে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে […]

দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই মেরামত সম্পন্ন হওয়ায় রবিবার (১৩ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে।আদানি পাওয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বাংলাদেশ সময় সকাল ৫টা ১৭ মিনিটে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি সফলভাবে […]

চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আংশিক ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রস্তুত করে বিভাগীয় কমিশনারের সুপারিশসহ স্থানীয় সরকার বিভাগে পাঠাতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।চিঠিতে বলা হয়, […]

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে সাইবার অপরাধ মামলা তদন্ত সংক্রান্ত ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল […]

এমপি রেজাউল করিম বাদশাকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া সদর আসনের এমপি মো. রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন।রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইদ আলীর সঞ্চালনায় […]

শিউলির সুবাসে শরতকাল, বিদায় নিচ্ছে গরম

প্রকৃতিতে এখন শরতের আবহ। গাছের ডালে ডালে ফুটতে শুরু করেছে শিউলি ফুল। ভোরের বাতাসে শিউলির মিষ্টি সুবাস আর শিশিরভেজা ঘাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। ধীরে ধীরে কমছে গরমের তীব্রতা, অন্যদিকে অনুভূত হচ্ছে শীতের আগমনী স্পর্শ। সামনে হেমন্তকাল। তারপর শীতকাল। গ্রামগঞ্জে শীতের আবহে শীতকাল মনে হয়। এখন ভোরের দিকে বাইরে বের হলে বাতাসে হালকা শীতশীত […]

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মৃত্যু বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত আরও ছয় জন।১২ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা মনজুর আলমের সন্তান মিমতা (১৮) ও মোর্শেদ (২৫)। নিহত অপর […]

প্রধানমন্ত্রী ফেনী যাবেন আগামী ১ অক্টোবর

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফর স্থগিত করে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ যাবতীয় বিষয় নিশ্চিত করতে সরকারের সব দপ্তর সমন্বিতভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে। আশা করছি, ১ […]

ফরিদপুরের আলফাডাঙ্গায় চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামের এক চা দোকানদার কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত হন আরো ৩ জন।শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রবি উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী কাশিয়ানী সদর বাজারে চায়ের […]

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে ক্ষেতে সার ছিটানোর সময় বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নং চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ আলীর পুত্র। তিনি পল্লী চিকিৎসক ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার আনোয়ার হোসেন বাড়ির পার্শে জমিতে সার দিচ্ছিলেন। এ সময় হঠাৎ […]