জামালপুরের ইসলামপুরে ক্ষেতে সার ছিটানোর সময় বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নং চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ আলীর পুত্র। তিনি পল্লী চিকিৎসক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার আনোয়ার হোসেন বাড়ির পার্শে জমিতে সার দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চর পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply